ভালো কোম্পানি তালিকাভুক্তির প্রতিবন্ধকতা দূর করার আহ্বান বিএপিএলসির

দেশের পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সম্প্রসারণ এবং অধিক সংখ্যক ভালো ও সম্ভাবনাময় কোম্পানির তালিকাভুক্তি নিশ্চিত করতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)। বৃহস্পতিবার (১৮ জুন) পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তানভীর হাবিব রহমান, কমিশনার নাহিদ মাহতাব ও মো. নাফিজ আল তারিক, বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর পক্ষ থেকে সংগঠনটির সভাপতি ও ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সেক্রেটারি জেনারেল মো. আমজাদ হোসেন উপস্থিত ছিলেন। সভায় বিপিএলসির পক্ষ থেকে পুঁজিবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করা এবং দেশের পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তির ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনটির পক্

ভালো কোম্পানি তালিকাভুক্তির প্রতিবন্ধকতা দূর করার আহ্বান বিএপিএলসির

দেশের পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সম্প্রসারণ এবং অধিক সংখ্যক ভালো ও সম্ভাবনাময় কোম্পানির তালিকাভুক্তি নিশ্চিত করতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)।

বৃহস্পতিবার (১৮ জুন) পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তানভীর হাবিব রহমান, কমিশনার নাহিদ মাহতাব ও মো. নাফিজ আল তারিক, বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর পক্ষ থেকে সংগঠনটির সভাপতি ও ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সেক্রেটারি জেনারেল মো. আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

সভায় বিপিএলসির পক্ষ থেকে পুঁজিবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করা এবং দেশের পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তির ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভালো অনেক কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্তিতে আগ্রহ রয়েছে এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন হিসেবে বিএপিএলসি এক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে চায়।

একইসঙ্গে বিএপিএলসির পক্ষ থেকে দেশের পুঁজিবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা ও সমস্যাগুলোর সমাধানের অনুরোধ জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের কল্যাণের স্বার্থে যথাসম্ভব সহায়তার আশ্বাস দেওয়া হয়। এছাড়াও, পুঁজিবাজারের উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা হয়েছে।

এমএএস/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow