ভাষানটেক বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তারেক রহমান
রাজধানী ঢাকার ভাষানটেক বস্তিতে বৃহস্পতিবার রাত ৮টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে অন্তত পাঁচটি ঘর সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। আগুনে সর্বস্ব হারানো পরিবারগুলো চরম দুর্ভোগে পড়ে। এ ঘটনার খবর পেয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সহমর্মিতার বার্তা নিয়ে বিএনপি চেয়ারপারনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন ও পরিবারগুলোর সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসহ ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’-এর ডাক্তার ও স্থানীয় নেতারা। এ মানবিক উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে।
রাজধানী ঢাকার ভাষানটেক বস্তিতে বৃহস্পতিবার রাত ৮টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে অন্তত পাঁচটি ঘর সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। আগুনে সর্বস্ব হারানো পরিবারগুলো চরম দুর্ভোগে পড়ে।
এ ঘটনার খবর পেয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সহমর্মিতার বার্তা নিয়ে বিএনপি চেয়ারপারনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন ও পরিবারগুলোর সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।
এছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসহ ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’-এর ডাক্তার ও স্থানীয় নেতারা।
এ মানবিক উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে।
What's Your Reaction?