ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যা যা করা যাবে

যে কোনো ভিসায় যুক্তরাষ্ট্র ভ্রমণে আগের চেয়ে কঠোর অবস্থানে দেশটির সরকার। অবৈধ অভিবাসন ঠেকাতে নানান পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। শনিবার (২০ জুন) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিজিটর ভিসায় দেশটিতে গিয়ে একজন ব্যক্তি কী কী করতে পারবেন সেটা স্পষ্ট করেছে। আরও পড়ুন অভিবাসী ভিসা নিয়ে সুখবর দিলো মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ‘না’ বলতে হবে যে ২ প্রশ্নে পোস্টে বলা হয়, বি১/বি২ ভিজিটর ভিসায় পর্যটন, ছুটি কাটানো, কেনাকাটা, বন্ধু বা আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করা, ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক ও কোনো সভা বা সম্মেলনে যোগ দেওয়া যাবে। তবে কী কী করা যাবে না সেটা সম্পর্কে পোস্টে কিছু উল্লেখ করা হয়নি। পোস্টে আরও বলা হয়, আপনার ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা আপনারই দায়িত্ব। এএসএ/এমএস

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যা যা করা যাবে

যে কোনো ভিসায় যুক্তরাষ্ট্র ভ্রমণে আগের চেয়ে কঠোর অবস্থানে দেশটির সরকার। অবৈধ অভিবাসন ঠেকাতে নানান পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন।

শনিবার (২০ জুন) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিজিটর ভিসায় দেশটিতে গিয়ে একজন ব্যক্তি কী কী করতে পারবেন সেটা স্পষ্ট করেছে।

পোস্টে বলা হয়, বি১/বি২ ভিজিটর ভিসায় পর্যটন, ছুটি কাটানো, কেনাকাটা, বন্ধু বা আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করা, ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক ও কোনো সভা বা সম্মেলনে যোগ দেওয়া যাবে।

তবে কী কী করা যাবে না সেটা সম্পর্কে পোস্টে কিছু উল্লেখ করা হয়নি।

পোস্টে আরও বলা হয়, আপনার ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা আপনারই দায়িত্ব।

এএসএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow