ভিনির চুক্তি নবায়নে খুশি মরিনহো, সতর্কবার্তা দিলেন সিলভাকে নিয়ে
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন হোসে মরিনহো। গত শনিবার তার অধীনেই হাঙ্গেরির ফেরেনৎসভারোসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২-১ গোলে জিতেছে লস ব্লাঙ্কোসরা। সেই ম্যাচ শেষে কথা বলেছেন ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নবায়ন ও বের্নার্দো সিলভাকে নিয়ে। বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে ফেরায় এই ম্যাচেই প্রথম প্রাক-মৌসুমের মিনিট পেয়েছেন ভিনিসিয়ুস ও বের্নার্দো। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সম্প্রতি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি ২০৩২ সাল পর্যন্ত নবায়ন করে নিজের ভবিষ্যৎ নিয়েও চলা জল্পনার অবসান ঘটিয়েছেন। ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে মরিনহো বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিনিসিয়ুসের চুক্তি নবায়ন। এটি ভিনি ও আমাদের পুরো দলের জন্য আনন্দের বিষয়। তবে মাত্র কয়েকটি অনুশীলন সেশনের পরই তার কাছ থেকে সেরা পারফরম্যান্স আশা করা ঠিক হবে না। আমি আশা করিনি ভিনি ৫০ মিটার দূর থেকে বল নিয়ে আজই গোল করবে। এটা একটা প্রক্রিয়া। আগামী বুধবার সে আরও ভালো হবে এবং পরের রোববার জার্মানিতে আরও ভালো হবে’ অন্যদিকে সতর্কবার্তা ছড়িয়েছেন বের্নার্দো সিলভাকে নিয়ে। ম্যানচেস্টার সিটি থেকে দুই বছরের চুক্তিতে আসা বের্নার্দোরশারীরিক ফিটনেসের ঘাট
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন হোসে মরিনহো। গত শনিবার তার অধীনেই হাঙ্গেরির ফেরেনৎসভারোসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২-১ গোলে জিতেছে লস ব্লাঙ্কোসরা। সেই ম্যাচ শেষে কথা বলেছেন ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নবায়ন ও বের্নার্দো সিলভাকে নিয়ে।
বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে ফেরায় এই ম্যাচেই প্রথম প্রাক-মৌসুমের মিনিট পেয়েছেন ভিনিসিয়ুস ও বের্নার্দো। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সম্প্রতি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি ২০৩২ সাল পর্যন্ত নবায়ন করে নিজের ভবিষ্যৎ নিয়েও চলা জল্পনার অবসান ঘটিয়েছেন।
ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে মরিনহো বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিনিসিয়ুসের চুক্তি নবায়ন। এটি ভিনি ও আমাদের পুরো দলের জন্য আনন্দের বিষয়। তবে মাত্র কয়েকটি অনুশীলন সেশনের পরই তার কাছ থেকে সেরা পারফরম্যান্স আশা করা ঠিক হবে না। আমি আশা করিনি ভিনি ৫০ মিটার দূর থেকে বল নিয়ে আজই গোল করবে। এটা একটা প্রক্রিয়া। আগামী বুধবার সে আরও ভালো হবে এবং পরের রোববার জার্মানিতে আরও ভালো হবে’
অন্যদিকে সতর্কবার্তা ছড়িয়েছেন বের্নার্দো সিলভাকে নিয়ে। ম্যানচেস্টার সিটি থেকে দুই বছরের চুক্তিতে আসা বের্নার্দোরশারীরিক ফিটনেসের ঘাটতির কথা জানিয়েছেন মরিনহো। তার ভাষায়, ‘ছুটি কাটিয়ে ফেরায় বার্নার্দো এখনো পুরোপুরি শারীরিক অবস্থায় ফিরতে পারেননি। তবে বলের অগ্রগতি ঘটাতে এবং মাঝমাঠে খেলা নিয়ন্ত্রণে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’
ম্যাচে সিলভার শারীরিক দুর্বলতা বুঝতে পেরে তাকে আরও ওপরে তুলে ১০ নম্বর পজিশনে খেলান মরিনহো। সেখানে পর্তুগিজ তারকাও স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে জানান তিনি।
প্রাক-মৌসুমে রিয়ালের পরবর্তী ম্যাচ ১৩ আগস্ট দেপোর্তিভোর বিপক্ষে, এরপর ১৬ আগস্ট শালকের বিপক্ষে খেলবে তারা। লা লিগায় নতুন মৌসুম শুরু হবে ২৩ আগস্ট এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে।
আইএন
What's Your Reaction?