ভিনির জোড়া গোলে বাড়লো বার্সেলোনার অপেক্ষা

এই জয়টা জরুরি ছিল। তাই সহজেই এস্পানিওলের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় আদায়ও করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে এতে শিরোপা লড়াইয়ের দৌঁড়ের চাপটা কমানো না গেলেও অপেক্ষা বেড়েছে বার্সেলোনার। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে এই জয়ের স্বাদ পেয়েছে রিয়াল। গোল করতে দারুণ সহায়তা করেছেন গঞ্জালো গার্সিয়া ও জুড বেলিংহাম। চোটের কারণে দলের বাইরে থাকা কিলিয়ান এমবাপেকে ছাড়া মাঠে নেমেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচের শুরুটা ছিল কিছুটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেখানে এস্পানিওলও কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। ম্যাচের চিত্র বদলে যায় বিরতির পর। ৫৫ মিনিটে ডান পায়ে দারুণ শটে প্রথম গোল করেন ভিনিসিয়ুস। এরপর বেলিংহামের ব্যাকহিল পাস থেকে ৬৬ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান এই ব্রাজিলিয়ান তারকা। ম্যাচে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়াতে পারেনি মাদ্রিদ। তবুও জয় নিশ্চিত করে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় দলটি। তবে এই জয়ের পরও শিরোপা লড়াইয়ে এগিয়ে আছে বার্সেলোনা। আগামী এল ক্লাসিকোতে হোঁচট খেলেই লিগ শিরোপা হাতছাড়া হতে পারে মাদ্রিদের। আইএন

ভিনির জোড়া গোলে বাড়লো বার্সেলোনার অপেক্ষা

এই জয়টা জরুরি ছিল। তাই সহজেই এস্পানিওলের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় আদায়ও করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে এতে শিরোপা লড়াইয়ের দৌঁড়ের চাপটা কমানো না গেলেও অপেক্ষা বেড়েছে বার্সেলোনার।

ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে এই জয়ের স্বাদ পেয়েছে রিয়াল। গোল করতে দারুণ সহায়তা করেছেন গঞ্জালো গার্সিয়া ও জুড বেলিংহাম।

চোটের কারণে দলের বাইরে থাকা কিলিয়ান এমবাপেকে ছাড়া মাঠে নেমেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচের শুরুটা ছিল কিছুটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেখানে এস্পানিওলও কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল।

ম্যাচের চিত্র বদলে যায় বিরতির পর। ৫৫ মিনিটে ডান পায়ে দারুণ শটে প্রথম গোল করেন ভিনিসিয়ুস। এরপর বেলিংহামের ব্যাকহিল পাস থেকে ৬৬ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান এই ব্রাজিলিয়ান তারকা।

ম্যাচে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়াতে পারেনি মাদ্রিদ। তবুও জয় নিশ্চিত করে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় দলটি।

তবে এই জয়ের পরও শিরোপা লড়াইয়ে এগিয়ে আছে বার্সেলোনা। আগামী এল ক্লাসিকোতে হোঁচট খেলেই লিগ শিরোপা হাতছাড়া হতে পারে মাদ্রিদের।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow