ভিনিসিয়ুসকে নিয়ে আর্সেনালের চমক! রিয়াল ছাড়ছেন ব্রাজিলিয়ান তারকা?
রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। নতুন চুক্তির বিষয়ে এখনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। এমন পরিস্থিতিতে ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনাল। দ্য অ্যাথলেটিক- এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ বছর বয়সী ভিনিসিয়ুসকে নতুন মৌসুমের জন্য আক্রমণভাগ শক্তিশালী করার অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচনা করছে আর্সেনাল। যদিও এখন পর্যন্ত দুই ক্লাবের মধ্যে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি, তবে রিয়ালের সঙ্গে তার চুক্তি পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছে লন্ডনের ক্লাবটি। ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর এক বছর বাকি। কিন্তু নতুন চুক্তি নিয়ে কয়েক দফা আলোচনা হলেও এখনো কোনো সমঝোতা হয়নি। এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে রিয়াল মাদ্রিদের সামনে কঠিন সিদ্ধান্ত চলে আসতে পারে। কারণ, আগামী বছর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি ফ্রি এজেন্ট হয়ে গেলে কোনো ট্রান্সফার ফি ছাড়াই তাকে হারানোর ঝুঁকি থাকবে। সে কারণে প্রয়োজনে তাকে বিক্রির বিষয়টিও বিবেচনায় আনতে হতে পারে স্প্যানিশ জায়ান্টদের। তবে ক্লাবের অবস্থান পরিষ্কার- তারা ভিনিসিয়ুস
রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। নতুন চুক্তির বিষয়ে এখনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। এমন পরিস্থিতিতে ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনাল।
দ্য অ্যাথলেটিক- এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ বছর বয়সী ভিনিসিয়ুসকে নতুন মৌসুমের জন্য আক্রমণভাগ শক্তিশালী করার অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচনা করছে আর্সেনাল। যদিও এখন পর্যন্ত দুই ক্লাবের মধ্যে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি, তবে রিয়ালের সঙ্গে তার চুক্তি পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছে লন্ডনের ক্লাবটি।
ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর এক বছর বাকি। কিন্তু নতুন চুক্তি নিয়ে কয়েক দফা আলোচনা হলেও এখনো কোনো সমঝোতা হয়নি।
এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে রিয়াল মাদ্রিদের সামনে কঠিন সিদ্ধান্ত চলে আসতে পারে। কারণ, আগামী বছর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি ফ্রি এজেন্ট হয়ে গেলে কোনো ট্রান্সফার ফি ছাড়াই তাকে হারানোর ঝুঁকি থাকবে। সে কারণে প্রয়োজনে তাকে বিক্রির বিষয়টিও বিবেচনায় আনতে হতে পারে স্প্যানিশ জায়ান্টদের।
তবে ক্লাবের অবস্থান পরিষ্কার- তারা ভিনিসিয়ুসকে ধরে রাখতে চায় এবং নতুন চুক্তির জন্য আলোচনা চালিয়ে যেতে আগ্রহী।
সাম্প্রতিক বিশ্বকাপেও দারুণ ছন্দে ছিলেন ভিনিসিয়ুস। ব্রাজিলের হয়ে পাঁচ ম্যাচে চার গোল করেন তিনি। তবে তার দুর্দান্ত পারফরম্যান্সও শেষ পর্যন্ত দলকে এগিয়ে নিতে পারেনি। শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
২০২৫-২৬ মৌসুমেও ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন ভিনিসিয়ুস। সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ গোল করেন তিনি। তবে দলগত সাফল্য আসেনি। টানা দ্বিতীয় মৌসুমের মতো বড় কোনো শিরোপা জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। লা লিগার শিরোপাও তাদের হাতছাড়া হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে।
২০১৮ সালে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়ুস। শুরুতে সমালোচনার মুখে পড়লেও সময়ের সঙ্গে নিজেকে বিশ্বের অন্যতম সেরা উইঙ্গারে পরিণত করেছেন তিনি।
এ পর্যন্ত রিয়ালের জার্সিতে ৩৭৫ ম্যাচে ১২৮ গোল করেছেন এই ব্রাজিলিয়ান, পাশাপাশি ১০০টি অ্যাসিস্টও করেছেন। তার অবদানে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক দেশীয় ও ইউরোপীয় শিরোপা জিতেছে লস ব্লাঙ্কোস।
এ মুহূর্তে আর্সেনালের আগ্রহ প্রাথমিক পর্যায়ে থাকলেও ভিনিসিয়ুসের চুক্তি-জট দ্রুত না কাটলে পরিস্থিতি বদলে যেতে পারে। সেক্ষেত্রে লন্ডনের ক্লাবটি আনুষ্ঠানিকভাবে তাকে দলে ভেড়ানোর উদ্যোগ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এখন দেখার বিষয়, রিয়াল মাদ্রিদ নতুন চুক্তির মাধ্যমে নিজেদের অন্যতম সেরা তারকাকে ধরে রাখতে পারে কি না, নাকি ইউরোপের অন্যতম আলোচিত এই ট্রান্সফার সাগার নতুন মোড় নেয় আর্সেনালের আগ্রহে।
আইএইচএস/
What's Your Reaction?