ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ নিয়ে নিজেদের দাবির সমর্থনে ব্যানার প্রদর্শন করায় ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা। বুধবার সেমিফাইনালে নাটকীয় জয়ের পর উদযাপনের সময় আর্জেন্টিনার খেলোয়াড়রা ‘মালভিনাস আর্জেন্টিনার’ লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। আর্জেন্টিনায় ফকল্যান্ডস দ্বীপপুঞ্জকে মালভিনাস নামে ডাকা হয়। দক্ষিণ-পশ্চিম আটলান্টিক মহাসাগরে অবস্থিত ফকল্যান্ডস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ১৯৮২ সালে এই দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে ৭৪ দিনের যুদ্ধ হয়। ওই যুদ্ধে ৬৫৫ জন আর্জেন্টাইন ও ২৫৫ জন ব্রিটিশ সেনাসদস্য নিহত হন। প্রাণ হারান দ্বীপপুঞ্জের তিন বাসিন্দাও। ফিফার নিয়ম অনুযায়ী, মাঠে বা ম্যাচ-পরবর্তী আনুষ্ঠানিকতায় রাজনৈতিক বার্তা প্রদর্শন নিষিদ্ধ। এ কারণে আর্জেন্টিনার এই কর্মকাণ্ড তদন্তের আওতায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে একই ধরনের ব্যানার প্রদর্শন করায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছ

ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ নিয়ে নিজেদের দাবির সমর্থনে ব্যানার প্রদর্শন করায় ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা।

বুধবার সেমিফাইনালে নাটকীয় জয়ের পর উদযাপনের সময় আর্জেন্টিনার খেলোয়াড়রা ‘মালভিনাস আর্জেন্টিনার’ লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। আর্জেন্টিনায় ফকল্যান্ডস দ্বীপপুঞ্জকে মালভিনাস নামে ডাকা হয়।

দক্ষিণ-পশ্চিম আটলান্টিক মহাসাগরে অবস্থিত ফকল্যান্ডস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ১৯৮২ সালে এই দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে ৭৪ দিনের যুদ্ধ হয়। ওই যুদ্ধে ৬৫৫ জন আর্জেন্টাইন ও ২৫৫ জন ব্রিটিশ সেনাসদস্য নিহত হন। প্রাণ হারান দ্বীপপুঞ্জের তিন বাসিন্দাও।

ফিফার নিয়ম অনুযায়ী, মাঠে বা ম্যাচ-পরবর্তী আনুষ্ঠানিকতায় রাজনৈতিক বার্তা প্রদর্শন নিষিদ্ধ। এ কারণে আর্জেন্টিনার এই কর্মকাণ্ড তদন্তের আওতায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে একই ধরনের ব্যানার প্রদর্শন করায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল ফিফা। সংস্থাটি তখন জানিয়েছিল, এটি রাজনৈতিক কর্মকাণ্ড ও দলের অসদাচরণসংক্রান্ত বিধিমালা লঙ্ঘনের শামিল।

আগামী রোববার বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে বিষয়টি নিয়ে ফিফা শাস্তিমূলক ব্যবস্থা নেয় কি না, সেদিকে নজর থাকবে ফুটবল বিশ্বে।

সূত্র-ইএসপিএন (espn).

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow