ভুয়া হোমিও চিকিৎসককে কারাদণ্ড, জরিমানা অর্ধলাখ

পিরোজপুরের জিয়ানগরে একজন ভুয়া হোমিও চিকিৎসককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার সহযোগীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার সরকারি ইন্দুরকানী কলেজ মোড় সংলগ্ন একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করেন জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান। গ্রেফতার ব্যক্তির নাম এম এ আকবর (৩৭)। তিনি চিকিৎসক না হয়েও বেশ কিছুদিন ধরে চিকিৎসক পরিচয়ে সেবা দিয়ে আসছিলেন বলে জানা গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান বলেন, এম এ আকবর দীর্ঘদিন ধরে বৈধ সনদ ছাড়াই হোমিও চিকিৎসক পরিচয়ে রোগী দেখছিলেন এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে আজ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মো. তরিকুল ইসলাম/এসআর/এমএস

ভুয়া হোমিও চিকিৎসককে কারাদণ্ড, জরিমানা অর্ধলাখ

পিরোজপুরের জিয়ানগরে একজন ভুয়া হোমিও চিকিৎসককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার সহযোগীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার সরকারি ইন্দুরকানী কলেজ মোড় সংলগ্ন একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অভিযান পরিচালনা করেন জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান।

গ্রেফতার ব্যক্তির নাম এম এ আকবর (৩৭)। তিনি চিকিৎসক না হয়েও বেশ কিছুদিন ধরে চিকিৎসক পরিচয়ে সেবা দিয়ে আসছিলেন বলে জানা গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান বলেন, এম এ আকবর দীর্ঘদিন ধরে বৈধ সনদ ছাড়াই হোমিও চিকিৎসক পরিচয়ে রোগী দেখছিলেন এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে আজ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

মো. তরিকুল ইসলাম/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow