ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সতর্ক থাকার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের
সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নাম ব্যবহার করে প্রচারিত ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগ ২০২৬’ শিরোনামের নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
রোববার (৮ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে ইফার জনসংযোগ শাখা এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে উল্লিখিত শিরোনামে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে, যা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষের নজরে এসেছে। তবে প্রচারিত ওই বিজ্ঞপ্তির সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কোনো ধরনের সম্পর্ক নেই।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, তাদের পক্ষ থেকে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি কেবল অফিসিয়াল ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমেই প্রকাশ করা হয়ে থাকে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র নিয়োগের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য এবং প্রতারক চক্রের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সর্বসাধারণ
সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নাম ব্যবহার করে প্রচারিত ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগ ২০২৬’ শিরোনামের নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
রোববার (৮ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে ইফার জনসংযোগ শাখা এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে উল্লিখিত শিরোনামে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে, যা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষের নজরে এসেছে। তবে প্রচারিত ওই বিজ্ঞপ্তির সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কোনো ধরনের সম্পর্ক নেই।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, তাদের পক্ষ থেকে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি কেবল অফিসিয়াল ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমেই প্রকাশ করা হয়ে থাকে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র নিয়োগের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য এবং প্রতারক চক্রের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন।