ভুয়া প্রজ্ঞাপনে বিএমইউয়ের পরিচালক পদে যোগদানের চেষ্টা

রাষ্ট্রপতির নামে জারি করা ভুয়া প্রজ্ঞাপন ব্যবহার করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে পরিচালক পদে যোগদানের চেষ্টার অভিযোগে ইরফান জাহান নূর নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে ওই প্রজ্ঞাপন নিয়ে যোগদান করতে এলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রাষ্ট্রপতির অনুমোদনের কথা উল্লেখ করে একটি প্রজ্ঞাপন নিয়ে ওই ব্যক্তি পরিচালক হিসেবে যোগদানের চেষ্টা করেন। প্রজ্ঞাপনে দাবি করা হয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২৫ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ডা. ইরফান জামান নূরকে বিএমইউ, ঢাকার সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক (ডিরেক্টর) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রজ্ঞাপনটি যাচাই-বাছাই করে। যাচাইয়ে প্রজ্ঞাপনের কোনো সত্যতা পাওয়া যায়নি। পরে কর্তৃপক্ষ তাৎক্ষণিক ওই ব্যক্তিকে শাহবাগ থানায় সোপর্দ করে। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রজ্ঞাপনে উল্লেখিত ‘ডা. ইরফান জামান নূর’ নামটি তার প্রকৃত পরিচয় কি না এবং তিনি আদৌ চিকিৎসক কি না—সেটিও নিশ্চিত হওয়া যায়নি। এসইউজে/ইএ

ভুয়া প্রজ্ঞাপনে বিএমইউয়ের পরিচালক পদে যোগদানের চেষ্টা

রাষ্ট্রপতির নামে জারি করা ভুয়া প্রজ্ঞাপন ব্যবহার করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে পরিচালক পদে যোগদানের চেষ্টার অভিযোগে ইরফান জাহান নূর নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকালে ওই প্রজ্ঞাপন নিয়ে যোগদান করতে এলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রাষ্ট্রপতির অনুমোদনের কথা উল্লেখ করে একটি প্রজ্ঞাপন নিয়ে ওই ব্যক্তি পরিচালক হিসেবে যোগদানের চেষ্টা করেন। প্রজ্ঞাপনে দাবি করা হয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২৫ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ডা. ইরফান জামান নূরকে বিএমইউ, ঢাকার সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক (ডিরেক্টর) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রজ্ঞাপনটি যাচাই-বাছাই করে। যাচাইয়ে প্রজ্ঞাপনের কোনো সত্যতা পাওয়া যায়নি। পরে কর্তৃপক্ষ তাৎক্ষণিক ওই ব্যক্তিকে শাহবাগ থানায় সোপর্দ করে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রজ্ঞাপনে উল্লেখিত ‘ডা. ইরফান জামান নূর’ নামটি তার প্রকৃত পরিচয় কি না এবং তিনি আদৌ চিকিৎসক কি না—সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

এসইউজে/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow