ভূমি কর্মকর্তাকে শোকজ 

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রশাসনকে না জানিয়ে নদীর পাড় কাটার সঙ্গে জড়িত থাকার অপরাধে ভূমি কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) জগন্নাথপুর সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মহসীন উদ্দিন তাকে এ শোকজ করেন। শোকজপ্রাপ্ত ওই ভূমি কর্মকর্তার নাম সেলিম আহমেদ। জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা প্রশাসন ও কমিটির সিদ্ধান্ত না নিয়ে ভূমি কর্মকর্তা সেলিম আহমেদ ভূমিখেকো চক্রের লোকজন লাগিয়ে কুশিয়ারা নদীর পাড় কেটে ফেলেন।  স্থানীয়দের অভিযোগ, ভূমি কর্মকর্তা সেলিম আহমেদ ভূমিখেকোদের থেকে মাসিক টাকা আদায় করতেন। পাইলগাওঁ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজুদ্দিন জানান, কিছু প্রভাবশালী লোকজন অবৈধভাবে কুশিয়ারা নদীর পাড় কেটে নিচ্ছে। এতে নদীর পাড়ের লোকজন আতঙ্কে রয়েছে। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন জানান, ভূমি কর্মকর্তা সেলিম আহমেদ সম্পূর্ণ একক সিদ্ধান্তে নদীর পাড় কেটেছেন, যা তিনি কখনোই করতে পারেন না। তিনি জানা, তিন কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে তাকে শোকজ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কপি পাঠানো হয়েছে। জানতে চাইলে ভুমি কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, শোকজের কথা শুনেছি। এখনো হা

ভূমি কর্মকর্তাকে শোকজ 

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রশাসনকে না জানিয়ে নদীর পাড় কাটার সঙ্গে জড়িত থাকার অপরাধে ভূমি কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) জগন্নাথপুর সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মহসীন উদ্দিন তাকে এ শোকজ করেন। শোকজপ্রাপ্ত ওই ভূমি কর্মকর্তার নাম সেলিম আহমেদ।

জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা প্রশাসন ও কমিটির সিদ্ধান্ত না নিয়ে ভূমি কর্মকর্তা সেলিম আহমেদ ভূমিখেকো চক্রের লোকজন লাগিয়ে কুশিয়ারা নদীর পাড় কেটে ফেলেন। 

স্থানীয়দের অভিযোগ, ভূমি কর্মকর্তা সেলিম আহমেদ ভূমিখেকোদের থেকে মাসিক টাকা আদায় করতেন।

পাইলগাওঁ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজুদ্দিন জানান, কিছু প্রভাবশালী লোকজন অবৈধভাবে কুশিয়ারা নদীর পাড় কেটে নিচ্ছে। এতে নদীর পাড়ের লোকজন আতঙ্কে রয়েছে।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন জানান, ভূমি কর্মকর্তা সেলিম আহমেদ সম্পূর্ণ একক সিদ্ধান্তে নদীর পাড় কেটেছেন, যা তিনি কখনোই করতে পারেন না। তিনি জানা, তিন কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে তাকে শোকজ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কপি পাঠানো হয়েছে।

জানতে চাইলে ভুমি কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, শোকজের কথা শুনেছি। এখনো হাতে পাইনি। অফিসে গেলে জানতে পারব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow