ভূরুঙ্গামারীতে গোয়াল ঘরের গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাঠ মিস্ত্রির মৃত্যু 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়াল ঘরের গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খায়রুল ইসলাম (৪৮) নামের এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। মৃত ওই ব‍্যক্তি উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীড় গ্রামের খোকা মিয়ার ছেলে। ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, সোমবার সকাল ৮ টার দিকে খায়রুল ইসলাম তার নিজ গোয়াল ঘর থেকে গরুর গোবর ফেলতে পাশের গাছ বাগানে যান। সেখানে পা পিছলে একটি ঝুলন্ত বৈদ‍্যুতিক তারে হাত লেগে তার ছিরে তিনি বিদ‍্যুতায়িত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ব‍্যক্তিকে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়। জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আজিম উদ্দিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব‍্যবস্থা নেওয়া হবে। 

ভূরুঙ্গামারীতে গোয়াল ঘরের গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাঠ মিস্ত্রির মৃত্যু 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়াল ঘরের গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খায়রুল ইসলাম (৪৮) নামের এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। মৃত ওই ব‍্যক্তি উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীড় গ্রামের খোকা মিয়ার ছেলে। ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, সোমবার সকাল ৮ টার দিকে খায়রুল ইসলাম তার নিজ গোয়াল ঘর থেকে গরুর গোবর ফেলতে পাশের গাছ বাগানে যান। সেখানে পা পিছলে একটি ঝুলন্ত বৈদ‍্যুতিক তারে হাত লেগে তার ছিরে তিনি বিদ‍্যুতায়িত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ব‍্যক্তিকে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়। জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আজিম উদ্দিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব‍্যবস্থা নেওয়া হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow