ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো যুবক
কিশোরগঞ্জের ভৈরবে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজের আগুন নিভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো ইমন মিয়া (৩০) নামের এক যুবক। সে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যচর গ্রামের ব্যাপারি বাড়ির মেরাজ মিয়ার ছেলে। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যচর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ মধ্যচর গ্রামের ব্যাপারীর বাড়ির জাহিদ মিয়ার অটোরিকশা গ্যারেজে ভিতরে ধোঁয়া দেখে পাশের বাড়ির বাসিন্দা ইমন মিয়া দৌড়ে এসে গ্যারেজ মালিককে খবর দেয়। পরে গ্যারেজ মালিক দরজা খুলে ভিতরে গিয়ে আগুনের ধোঁয়া বের হবার কারণ অনুসন্ধানের সময় পিছনের দিক থেকে ইমন মিয়া গ্যারেজে প্রবেশ করা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত্যু ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা সজিব মিয়া বলেন, ‘রাতে চিৎকার শুনে ঘর থেকে দৌড়ে বের হয়ে শুনি আমাদের বাড়ির ইমন মিয়া জাহিদ মিয়ার অটোর গ্যারেজের ভিতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। পরে তাকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত্যু ঘোষণা
কিশোরগঞ্জের ভৈরবে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজের আগুন নিভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো ইমন মিয়া (৩০) নামের এক যুবক। সে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যচর গ্রামের ব্যাপারি বাড়ির মেরাজ মিয়ার ছেলে।
সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যচর গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ মধ্যচর গ্রামের ব্যাপারীর বাড়ির জাহিদ মিয়ার অটোরিকশা গ্যারেজে ভিতরে ধোঁয়া দেখে পাশের বাড়ির বাসিন্দা ইমন মিয়া দৌড়ে এসে গ্যারেজ মালিককে খবর দেয়। পরে গ্যারেজ মালিক দরজা খুলে ভিতরে গিয়ে আগুনের ধোঁয়া বের হবার কারণ অনুসন্ধানের সময় পিছনের দিক থেকে ইমন মিয়া গ্যারেজে প্রবেশ করা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত্যু ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা সজিব মিয়া বলেন, ‘রাতে চিৎকার শুনে ঘর থেকে দৌড়ে বের হয়ে শুনি আমাদের বাড়ির ইমন মিয়া জাহিদ মিয়ার অটোর গ্যারেজের ভিতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। পরে তাকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত্যু ঘোষণা করে। পরে থানার পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।’
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের একটি টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
রাজীবুল হাসান/কেজে/এএসএম
What's Your Reaction?