ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনার জেরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে অন্তত পাঁচটি ট্রেন বিভিন্ন স্টেশনে বিলম্বিত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৪ জুন) রাত সোয়া ১২টার দিকে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান। ক্ষুদে বার্তায় বলা হয়েছে, স্থানীয় একটি খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের পর এক পক্ষ রেলপথ অবরোধ করে রাখে। এতে ভৈরব স্টেশনসংলগ্ন এলাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে ৭০৩ নম্বর মহানগর গোধূলী রাত ৯টা ১৫ মিনিট থেকে ভৈরব আউটসাইডে, ৭১০ নম্বর পারাবত এক্সপ্রেস রাত ৯টা ৩৩ মিনিট থেকে তালশহর স্টেশনে, ৭৪৯ নম্বর এগারোসিন্ধুর গোধূলী রাত ৯টা ২২ মিনিট থেকে দৌলতকান্দি স্টেশনে, ৬০৬ নম্বর কন্টেইনার ট্রেন রাত ৯টা ৩৫ মিনিট থেকে মেথিকান্দা স্টেশনে এবং নরসিংদী কমিউটার ট্রেন রাত ৯টা ৩৮ মিনিট থেকে খানাবাড়ী স্টেশনে অবস্থান করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে বার্তায় জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow