‘ভোট অন্য কেউ দিয়ে গেছে’

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার সরাসরি ভোট কারচুপির অভিযোগ পাওয়া গেছে। শিলিগুড়ির ২৩৫ নম্বর বুথে ভোট দিতে গিয়ে এক তরুণী দেখেন, তার ভোট আগেই হয়ে গেছে। অর্থাৎ অন্য কেউ তার জায়গায় ভোট দিয়ে গেছে। এই কথা শুনে হতাশ মুখে ভোটকেন্দ্র থেকে বেরিয়ে যান তরুণী। বিষয়টি নজরে আসার পরে নির্বাচন কমিশন কর্মকর্তাদের ফোন করে ঘটনার কথা জানান বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। লাইভ স্ট্রিমিং ফুটেজ যাচাই করে বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ করেন তিনি। এর আগে, কঠোর নিরাপত্তার মধ্যে শুরু হয় প্রথম দফার এই নির্বাচন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই দফায় ১৬ জেলার ১৫২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে। এতে ভাগ্য নির্ধারণ হবে ১ হাজার ৪৭৮ জন প্রার্থীর। প্রথম দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় ৩ কোটি ৬০ লাখ। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৮৪ লাখ, নারী ভোটার প্রায় ১ কোটি ৭৫ লাখ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪৬৫ জন। সূত্র: আনন্দবাজার পত্রিকাকেএএ/

‘ভোট অন্য কেউ দিয়ে গেছে’

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার সরাসরি ভোট কারচুপির অভিযোগ পাওয়া গেছে। শিলিগুড়ির ২৩৫ নম্বর বুথে ভোট দিতে গিয়ে এক তরুণী দেখেন, তার ভোট আগেই হয়ে গেছে। অর্থাৎ অন্য কেউ তার জায়গায় ভোট দিয়ে গেছে।

এই কথা শুনে হতাশ মুখে ভোটকেন্দ্র থেকে বেরিয়ে যান তরুণী। বিষয়টি নজরে আসার পরে নির্বাচন কমিশন কর্মকর্তাদের ফোন করে ঘটনার কথা জানান বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। লাইভ স্ট্রিমিং ফুটেজ যাচাই করে বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ করেন তিনি।

এর আগে, কঠোর নিরাপত্তার মধ্যে শুরু হয় প্রথম দফার এই নির্বাচন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই দফায় ১৬ জেলার ১৫২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে। এতে ভাগ্য নির্ধারণ হবে ১ হাজার ৪৭৮ জন প্রার্থীর।

প্রথম দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় ৩ কোটি ৬০ লাখ। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৮৪ লাখ, নারী ভোটার প্রায় ১ কোটি ৭৫ লাখ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪৬৫ জন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow