ভোট গণনার দিনেই ভেঙে গেল দেবের মন

পশ্চিমবঙ্গের ভোট গণনার টানটান উত্তেজনার মাঝেই ব্যক্তিগত শোকের খবর জানালেন টালিউড অভিনেতা ও সংসদ সদস্য দেব। দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের সঙ্গী, আদরের পোষ্য কুকুর ‘লাকি’ আর নেই। এই দুঃসংবাদই সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি। সোমবার সকালে যখন নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময়ই প্রিয় সঙ্গীকে হারানোর কষ্ট ভাগ করে নেন দেব। পোষ্যের সঙ্গে কাটানো স্মৃতিময় কিছু ছবি শেয়ার করে আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, ‘তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ ছিলে। শান্তিতে থেকো লাকি, আবার ফিরে এসো।’ পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ‘লাকি’ শুধু একটি পোষ্যই ছিল না, দেবের পরিবারের সদস্যের মতোই ছিল। শুটিং বা রাজনৈতিক ব্যস্ততা শেষে বাড়ি ফিরলেই লাকি তার সঙ্গ দিতো। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায়ই লাকির সঙ্গে কাটানো মুহূর্ত শেয়ার করতেন তিনি। এদিকে, নির্বাচনী লড়াইয়ে ঘাটাল আসন থেকে জয়ের প্রত্যাশায় থাকা এই তারকার জীবনে এমন শোকের মুহূর্তে সহমর্মিতা জানিয়েছেন ভক্ত ও সহকর্মীরা। অনেকেই মন্তব্য করেছেন, প্রিয় পোষ্য হারানোর বেদনা যে কোনো সাফল্যের চেয়েও গভীর। অভিনয় ও রাজনীতির পাশাপাশি দেব একজন পরিচিত পশুপ্রেমী। ‘লাকি’র পাশ

ভোট গণনার দিনেই ভেঙে গেল দেবের মন

পশ্চিমবঙ্গের ভোট গণনার টানটান উত্তেজনার মাঝেই ব্যক্তিগত শোকের খবর জানালেন টালিউড অভিনেতা ও সংসদ সদস্য দেব। দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের সঙ্গী, আদরের পোষ্য কুকুর ‘লাকি’ আর নেই। এই দুঃসংবাদই সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি।

সোমবার সকালে যখন নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময়ই প্রিয় সঙ্গীকে হারানোর কষ্ট ভাগ করে নেন দেব। পোষ্যের সঙ্গে কাটানো স্মৃতিময় কিছু ছবি শেয়ার করে আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, ‘তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ ছিলে। শান্তিতে থেকো লাকি, আবার ফিরে এসো।’

পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ‘লাকি’ শুধু একটি পোষ্যই ছিল না, দেবের পরিবারের সদস্যের মতোই ছিল। শুটিং বা রাজনৈতিক ব্যস্ততা শেষে বাড়ি ফিরলেই লাকি তার সঙ্গ দিতো। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায়ই লাকির সঙ্গে কাটানো মুহূর্ত শেয়ার করতেন তিনি।

এদিকে, নির্বাচনী লড়াইয়ে ঘাটাল আসন থেকে জয়ের প্রত্যাশায় থাকা এই তারকার জীবনে এমন শোকের মুহূর্তে সহমর্মিতা জানিয়েছেন ভক্ত ও সহকর্মীরা। অনেকেই মন্তব্য করেছেন, প্রিয় পোষ্য হারানোর বেদনা যে কোনো সাফল্যের চেয়েও গভীর।

অভিনয় ও রাজনীতির পাশাপাশি দেব একজন পরিচিত পশুপ্রেমী। ‘লাকি’র পাশাপাশি তার আরেক পোষ্য ‘হ্যাপি’ও রয়েছে। প্রিয় সঙ্গীকে হারানোর এই কঠিন সময় পার করতে এখন কিছুটা সময় নিচ্ছেন এই অভিনেতা-সাংসদ।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow