ভোট দিতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন বাবু মিয়া

মানিকগঞ্জ-১ আসনের মহাদেবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এসে বাবু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পাশে এই ঘটনা ঘটে। মৃত বাবু মিয়া ওই এলাকার হামেদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। বেলা বাড়লে বাবু মিয়া তার ভোটটি পছন্দের প্রার্থীকে দেয়ার জন্য নিকটস্থ ভোটকেন্দ্রে উদ্দেশ্য রওনা হন। ভোটকেন্দ্রের কাছাকাছি যাওয়ার পর হঠাৎ অসুস্থরোধ করেন তিনি। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পরে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ভোটকেন্দ্রের সাধারণ ভোটার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান বলেন, বাবু একটু আগেই ভোট দিতে কেন্দ্রে আসছিল। চোখের সামনেই লোকটা চলে গেল। নির্বাচনকালীন উত্তেজনার মাঝে এমন করুণ মৃত্যু মহাদেবপুর এলাকার মানুষের মনে বিষাদের কালো মেঘ ছড়িয়ে দিয়েছে। বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ভোট কেন্দ্রে যাওয়ার পথিমধ্যে বাবু মিয়া নামের এক ব্যক্তি স্ট্রোক

ভোট দিতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন বাবু মিয়া

মানিকগঞ্জ-১ আসনের মহাদেবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এসে বাবু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পাশে এই ঘটনা ঘটে। মৃত বাবু মিয়া ওই এলাকার হামেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। বেলা বাড়লে বাবু মিয়া তার ভোটটি পছন্দের প্রার্থীকে দেয়ার জন্য নিকটস্থ ভোটকেন্দ্রে উদ্দেশ্য রওনা হন। ভোটকেন্দ্রের কাছাকাছি যাওয়ার পর হঠাৎ অসুস্থরোধ করেন তিনি। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পরে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ভোটকেন্দ্রের সাধারণ ভোটার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান বলেন, বাবু একটু আগেই ভোট দিতে কেন্দ্রে আসছিল। চোখের সামনেই লোকটা চলে গেল। নির্বাচনকালীন উত্তেজনার মাঝে এমন করুণ মৃত্যু মহাদেবপুর এলাকার মানুষের মনে বিষাদের কালো মেঘ ছড়িয়ে দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ভোট কেন্দ্রে যাওয়ার পথিমধ্যে বাবু মিয়া নামের এক ব্যক্তি স্ট্রোক করেন এবং ঘটনাস্থলেই মারা যান। ঘটনাটি অকাঙ্খিত ও দুঃখজনক বলে তিনি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow