ভোর ৫টায় ছাত্রলীগের মানববন্ধন থেকে গ্রেফতার ২

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের মানববন্ধন থেকে ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) ভোর ৫টার দিকে পৌর শহরের পৌরসভা সংলগ্ন বকুলতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন সরকার। তিনি জানান, ওই ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার সৈয়দ আল রাকিব নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি এবং কর্মী সাব্বির। স্থানীয় পুলিশ ও ভিডিও বিশ্লেষণ করে জানা যায়, মঙ্গলবার ভোরে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনে সৈয়দ আল রাকিবের নেতৃত্বে ১০-১৫ জন নেতাকর্মী মানববন্ধন করেন। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন দাবি জানিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধন শেষে বকুলতলা এলাকায় জমায়েত হলে অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেফতার করে। পরে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলহাজাতে পাঠানোর নির্দেশ দেন। এইচ এম কামাল/এফএ/এমএস

ভোর ৫টায় ছাত্রলীগের মানববন্ধন থেকে গ্রেফতার ২

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের মানববন্ধন থেকে ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) ভোর ৫টার দিকে পৌর শহরের পৌরসভা সংলগ্ন বকুলতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন সরকার।

তিনি জানান, ওই ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার সৈয়দ আল রাকিব নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি এবং কর্মী সাব্বির।

স্থানীয় পুলিশ ও ভিডিও বিশ্লেষণ করে জানা যায়, মঙ্গলবার ভোরে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনে সৈয়দ আল রাকিবের নেতৃত্বে ১০-১৫ জন নেতাকর্মী মানববন্ধন করেন। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন দাবি জানিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধন শেষে বকুলতলা এলাকায় জমায়েত হলে অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেফতার করে। পরে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলহাজাতে পাঠানোর নির্দেশ দেন।

এইচ এম কামাল/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow