ভোরে মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৭
টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। সোমবার (২৫ মে) ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, ৩০ জন যাত্রী নিয়ে রডবোঝাই একটি ট্রাক উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিলো। ভোর ৫টার দিকে ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ১৭ জনের মৃত্যু হয়। আহত হন আরও ৭ জন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
সোমবার (২৫ মে) ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, ৩০ জন যাত্রী নিয়ে রডবোঝাই একটি ট্রাক উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিলো। ভোর ৫টার দিকে ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ১৭ জনের মৃত্যু হয়। আহত হন আরও ৭ জন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
What's Your Reaction?