ভোলায় খাল খনন কার্যক্রম উদ্বোধন করলেন জেলা প্রশাসক

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ভোলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কানাইনগর আন্ধির খাল থেকে মেঘনা নদীর স্লুইসগেট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারের এ কর্মসূচি দেশের অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি জানান, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের প্রকল্প কার্যকর অবদান রাখছে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা। উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থবছরে ইজিপিপি’র আওতায় ব

ভোলায় খাল খনন কার্যক্রম উদ্বোধন করলেন জেলা প্রশাসক

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ভোলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কানাইনগর আন্ধির খাল থেকে মেঘনা নদীর স্লুইসগেট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারের এ কর্মসূচি দেশের অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি জানান, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের প্রকল্প কার্যকর অবদান রাখছে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা। উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থবছরে ইজিপিপি’র আওতায় বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে এলাকায় জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষিনির্ভর অর্থনীতিকে আরও গতিশীল করার প্রত্যাশা করা হচ্ছে।

জেলা প্রশাসক ডা. শামীম রহমান বার্তা ২৪.কে জানান, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। ভবিষ্যতেও সকলকে সঙ্গে নিয়ে স্বচ্ছতার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow