ভোলায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মানববন্ধন

ভোলায় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে ভোলার সকল এইচএসসি পরীক্ষার্থীরা ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির পালন করেন তারা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে কথা বলে বাড়ি চলে যান। আরও পড়ুন শিক্ষামন্ত্রীকে ঘিরে বিতর্কের মাঝেই ফের মুখ খুললেন চমক এর আগে এইচএসসি পরীক্ষার্থী শেষে শিক্ষার্থীরা জড়ো হন প্রেসক্লাবের সামনে। অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই ভোলার বিভিন্ন স্থানে অবস্থান নেন পুলিশ। মানববন্ধনে আসা শিক্ষার্থীরা বলেন, এইচএসসি পরীক্ষা তাদের আশানুরূপ হয়নি। যার কারণে তারা আশাহত হয়েছেন। আগামী পরীক্ষায় শিক্ষার্থীরা যাতে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য প্রশ্নের মান উন্নত করার আহ্বান জানান। এছাড়াও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। তবে ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম বলেন, কিছুসংখ্যক শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে চলে গেছেন। জুয়েল সাহা বিকাশ/এসজেডএইচ/জেআইএম

ভোলায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মানববন্ধন

ভোলায় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে ভোলার সকল এইচএসসি পরীক্ষার্থীরা ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির পালন করেন তারা।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে কথা বলে বাড়ি চলে যান।

এর আগে এইচএসসি পরীক্ষার্থী শেষে শিক্ষার্থীরা জড়ো হন প্রেসক্লাবের সামনে। অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই ভোলার বিভিন্ন স্থানে অবস্থান নেন পুলিশ।

মানববন্ধনে আসা শিক্ষার্থীরা বলেন, এইচএসসি পরীক্ষা তাদের আশানুরূপ হয়নি। যার কারণে তারা আশাহত হয়েছেন। আগামী পরীক্ষায় শিক্ষার্থীরা যাতে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য প্রশ্নের মান উন্নত করার আহ্বান জানান। এছাড়াও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা।

তবে ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম বলেন, কিছুসংখ্যক শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে চলে গেছেন।

জুয়েল সাহা বিকাশ/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow