ভোলায় হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

ভোলার শশীভূষণ থানায় করা হত্যা মামলার এক পলাতক আসামিকে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (১৯ জুন) র‍্যাব-৭ চট্টগ্রামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। গ্রেফতার ব্যক্তির নাম মো. আমজাদ (৩৫)। তিনি শশীভূষণের রসুলপুর এলাকার বাসিন্দা। তিনি আব্দুর রহীম ওরফে ভুট্টো হত্যা মামলার দ্বিতীয় এজাহারভুক্ত আসামি। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, হত্যা মামলার পলাতক আসামি আমজাদ ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সেখানকার আবুল হোসেন মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আমজাদকে গ্রেফতার করা হয়। আরও পড়ুন চট্টগ্রামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার র‍্যাব জানায়, আমজাদের বিরুদ্ধে শশীভূষণ থানায় চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি হওয়া হত্যা মামলা রয়েছে। র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এমআরএএইচ/একিউএফ

ভোলায় হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

ভোলার শশীভূষণ থানায় করা হত্যা মামলার এক পলাতক আসামিকে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (১৯ জুন) র‍্যাব-৭ চট্টগ্রামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

গ্রেফতার ব্যক্তির নাম মো. আমজাদ (৩৫)। তিনি শশীভূষণের রসুলপুর এলাকার বাসিন্দা। তিনি আব্দুর রহীম ওরফে ভুট্টো হত্যা মামলার দ্বিতীয় এজাহারভুক্ত আসামি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, হত্যা মামলার পলাতক আসামি আমজাদ ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সেখানকার আবুল হোসেন মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আমজাদকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, আমজাদের বিরুদ্ধে শশীভূষণ থানায় চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি হওয়া হত্যা মামলা রয়েছে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow