ভ্যাট কর্মকর্তাকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভ্যাট নিবন্ধনের কাগজপত্র দেখতে যাওয়ায় ভ্যাট ইন্সপেক্টরকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে এক দোকান মালিকের বিরুদ্ধে। শনিবার (৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার দুর্গারামপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত ভ্যাট ইন্সপেক্টরের নাম মো. সাইফুল ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়া ভ্যাট, এক্সাইজ ও কাস্টমস বিভাগে কর্মরত। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম দুর্গারামপুর এলাকার মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে ভ্যাট নিবন্ধন সংক্রান্ত কাগজপত্র দেখতে যান। এ সময় তিনি দোকানের মালিক হাবিবুর রহমানের কাছে প্রয়োজনীয় নথিপত্র প্রদর্শনের অনুরোধ করেন। অভিযোগ রয়েছে, সরকারি ছুটির দিনে দায়িত্ব পালন করায় দোকান মালিক তাকে ভুয়া কর্মকর্তা বলে সন্দেহ করেন। পরে স্থানীয় লোকজনকে জড়ো করে ভ্যাট ইন্সপেক্টরের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভ্যাট নিবন্ধনের কাগজপত্র দেখতে যাওয়ায় ভ্যাট ইন্সপেক্টরকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে এক দোকান মালিকের বিরুদ্ধে। শনিবার (৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার দুর্গারামপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ভ্যাট ইন্সপেক্টরের নাম মো. সাইফুল ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়া ভ্যাট, এক্সাইজ ও কাস্টমস বিভাগে কর্মরত।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম দুর্গারামপুর এলাকার মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে ভ্যাট নিবন্ধন সংক্রান্ত কাগজপত্র দেখতে যান। এ সময় তিনি দোকানের মালিক হাবিবুর রহমানের কাছে প্রয়োজনীয় নথিপত্র প্রদর্শনের অনুরোধ করেন।
অভিযোগ রয়েছে, সরকারি ছুটির দিনে দায়িত্ব পালন করায় দোকান মালিক তাকে ভুয়া কর্মকর্তা বলে সন্দেহ করেন। পরে স্থানীয় লোকজনকে জড়ো করে ভ্যাট ইন্সপেক্টরের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)–এ পাঠানো হয়।
এদিকে মো. সবুজ মিয়া নামে এক ব্যক্তি আহত কর্মকর্তাকে উদ্ধার করতে গেলে তাকেও লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বর্মন জানান, আহত কর্মকর্তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার একটি হাত ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সার্কেল রাজস্ব কর্মকর্তা আব্দুল গনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিয়ে বিভাগীয়ভাবে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি আরও জানান, লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?