ভ্যাট পরিদর্শককে পিটিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখলো ব্যবসায়ী

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভুয়া সন্দেহে সাইফুল ইসলাম নামে এক ভ্যাট পরিদর্শককে পিটিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। শনিবার (৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার দূর্গারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সবুজ মিয়া নামে একজন আহত হয়েছেন। পুলিশ জানায়, দূর্গারামপুর এলাকায় মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের যান ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলাম। সেখানে তিনি নিজের ভিজিটিং কার্ড দেখিয়ে মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের মালিক হাবিবুর রহমানের কাছে ভ্যাট সংশ্লিষ্ট কাগজপত্র দেখতে চান। সরকারি ছুটির দিন দায়িত্ব পালন করায় হাবিবুর রহমান ভ্যাট পরিদর্শককে ভুয়া সন্দেহ মনে করে স্থানীয় লোক জড়ো করে। পরে তার মোবাইল ছিনিয়ে নেন এবং বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরে লোকজন নিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এসময় মো. সবুজ মিয়া নামে একজন এগিয়ে এসে বাধা দিলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, ভ্যাট পরিদর্শককে হাসপাতালে নিয়েছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হ

ভ্যাট পরিদর্শককে পিটিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখলো ব্যবসায়ী

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভুয়া সন্দেহে সাইফুল ইসলাম নামে এক ভ্যাট পরিদর্শককে পিটিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে।

শনিবার (৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার দূর্গারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সবুজ মিয়া নামে একজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, দূর্গারামপুর এলাকায় মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের যান ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলাম। সেখানে তিনি নিজের ভিজিটিং কার্ড দেখিয়ে মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের মালিক হাবিবুর রহমানের কাছে ভ্যাট সংশ্লিষ্ট কাগজপত্র দেখতে চান। সরকারি ছুটির দিন দায়িত্ব পালন করায় হাবিবুর রহমান ভ্যাট পরিদর্শককে ভুয়া সন্দেহ মনে করে স্থানীয় লোক জড়ো করে। পরে তার মোবাইল ছিনিয়ে নেন এবং বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরে লোকজন নিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এসময় মো. সবুজ মিয়া নামে একজন এগিয়ে এসে বাধা দিলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, ভ্যাট পরিদর্শককে হাসপাতালে নিয়েছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

আবুল হাসনাত মো. রাফি/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow