মগবাজারে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর রমনা মডেল থানাধীন মগবাজার গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের (ওয়্যারলেস গেট) সামনে বেপরোয়া গতির একটি লরির ধাক্কায় জামান আহমেদ (৪২) ও রিয়াদ হোসেন (২২) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রিপন (৪০) নামে এক পথচারী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের বাড়িই নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকির পাড়া গ্রামে। নিহত জামান আহমেদ ওই গ্রামের ইলিয়াস ফকিরের ছেলে আর রিয়াদ হোসেন লিয়াকত ফকিরের ছেলে। আহত পথচারী রিপনের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গলতলী গ্রামে। বর্তমানে ঢাকার লালবাগের ইসলামাবাদ ঈদগাহ মাঠ সংলগ্ন বাসায় থাকতেন। তার বাবার নাম মোতালেব সরদার। তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী হারুন অর রশিদ এবং আনোয়ার জানান, মগবাজার গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে দ্রুতগতির লরিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল সিএনজি ও পিকআপভ্যানসহ কয়েকটি গাড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জামান, রিয়াদ ও পথচারী রিপন গুরুতর আহত হন। আরও পড়ুন মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা চার গাড়িকে লরির ধাক্কা পরে তাদের দ্রুত উ
রাজধানীর রমনা মডেল থানাধীন মগবাজার গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের (ওয়্যারলেস গেট) সামনে বেপরোয়া গতির একটি লরির ধাক্কায় জামান আহমেদ (৪২) ও রিয়াদ হোসেন (২২) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রিপন (৪০) নামে এক পথচারী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের বাড়িই নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকির পাড়া গ্রামে। নিহত জামান আহমেদ ওই গ্রামের ইলিয়াস ফকিরের ছেলে আর রিয়াদ হোসেন লিয়াকত ফকিরের ছেলে। আহত পথচারী রিপনের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গলতলী গ্রামে। বর্তমানে ঢাকার লালবাগের ইসলামাবাদ ঈদগাহ মাঠ সংলগ্ন বাসায় থাকতেন। তার বাবার নাম মোতালেব সরদার।
তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী হারুন অর রশিদ এবং আনোয়ার জানান, মগবাজার গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে দ্রুতগতির লরিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল সিএনজি ও পিকআপভ্যানসহ কয়েকটি গাড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জামান, রিয়াদ ও পথচারী রিপন গুরুতর আহত হন।
পরে তাদের দ্রুত উদ্ধার করে রাত ১২টা ২০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জামান আহমেদকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত রিয়াদ হোসেনকে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৫০ মিনিটের দিকে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আহত পথচারী রিপন চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/এমকেআর
What's Your Reaction?
