মজুত ১ হাজার লিটার তেল জব্দ

নাটোরের নলডাঙ্গায় প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার মজুদকৃত তেল জব্দ করা হয়েছে। উদ্ধার তেলের মধ্যে ৫০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার প্রেট্রেল রয়েছে।  অভিযুক্ত মো. মুকুল হোসেন উপজেলার পীরগাছা বাজারে অবস্থিত ডিপো মেসার্স আফরোজা এন্টারপ্রাইজের মালিক। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে উপজেলার পীরগাছা বাজারে অভিযানটি পরিচালনা করেন নলডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান।  জানা যায়, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে প্রশাসনের অভিযানে মুকুল হোসেনের কাছ থেকে ৫০০ লিটার ডিজেল এবং ৫০০ লিটার পেট্রল মজুত অবস্থায় পাওয়া যায়। তদন্তে প্রমাণিত হয় যে, তিনি সরকারি নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রয় না করে ডিজেল প্রতি লিটার ১২০ টাকা এবং পেট্রল প্রতি লিটার ১৪০ হতে ১৫০ টাকার অধিক মূল্যে বিক্রয় করছিলেন। অনিয়মের দায়ে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জব্দ পেট্রল ও ডিজেল ব্রহ্মপুর ইউনিয়ন চেয়ারম্যানের জিম্মায় সাধারণ মোটরসাইকেল চালকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হয়।

মজুত ১ হাজার লিটার তেল জব্দ

নাটোরের নলডাঙ্গায় প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার মজুদকৃত তেল জব্দ করা হয়েছে। উদ্ধার তেলের মধ্যে ৫০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার প্রেট্রেল রয়েছে। 

অভিযুক্ত মো. মুকুল হোসেন উপজেলার পীরগাছা বাজারে অবস্থিত ডিপো মেসার্স আফরোজা এন্টারপ্রাইজের মালিক।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে উপজেলার পীরগাছা বাজারে অভিযানটি পরিচালনা করেন নলডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান। 

জানা যায়, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে প্রশাসনের অভিযানে মুকুল হোসেনের কাছ থেকে ৫০০ লিটার ডিজেল এবং ৫০০ লিটার পেট্রল মজুত অবস্থায় পাওয়া যায়।

তদন্তে প্রমাণিত হয় যে, তিনি সরকারি নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রয় না করে ডিজেল প্রতি লিটার ১২০ টাকা এবং পেট্রল প্রতি লিটার ১৪০ হতে ১৫০ টাকার অধিক মূল্যে বিক্রয় করছিলেন।

অনিয়মের দায়ে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জব্দ পেট্রল ও ডিজেল ব্রহ্মপুর ইউনিয়ন চেয়ারম্যানের জিম্মায় সাধারণ মোটরসাইকেল চালকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow