মঞ্চসারথি আতাউর রহমান মারা গেছেন

দেশের বরেণ্য অভিনেতা ও নাট্যকার আতাউর রহমান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। সোমবার (১১ মে) দিনগত সাড়ে রাত ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত সদস্য এবং আমাদের প্রিয় সহকর্মী মঞ্চসারথি আতাউর রহমান কিছুক্ষণ আগে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’ আরও পড়ুনঅভিনেতা-নাট্যকার আতাউর রহমান লাইফ সাপোর্টে পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, তার আইসিইউ সাপোর্ট প্রয়োজন। তবে ওই হাসপাতালে তখন আইসিইউ সুবিধা না থাকায় ধানমন্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তি করার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে কিছুটা শারীরিক উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি হলে রোববার (১০ মে) তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়। বহুমাত্রিক পরিচয়ের অধিকারী আ

মঞ্চসারথি আতাউর রহমান মারা গেছেন

দেশের বরেণ্য অভিনেতা ও নাট্যকার আতাউর রহমান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

সোমবার (১১ মে) দিনগত সাড়ে রাত ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত সদস্য এবং আমাদের প্রিয় সহকর্মী মঞ্চসারথি আতাউর রহমান কিছুক্ষণ আগে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’

আরও পড়ুন
অভিনেতা-নাট্যকার আতাউর রহমান লাইফ সাপোর্টে

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, তার আইসিইউ সাপোর্ট প্রয়োজন।

তবে ওই হাসপাতালে তখন আইসিইউ সুবিধা না থাকায় ধানমন্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তি করার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে কিছুটা শারীরিক উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি হলে রোববার (১০ মে) তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বহুমাত্রিক পরিচয়ের অধিকারী আতাউর রহমান। একাধারে অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত।

এমআই/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow