মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স জানিয়েছেন, মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধবিরতির দিকে উল্লেখযোগ্য এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘গত কয়েক দিনে লেবাননে যুদ্ধবিরতি বজায় রাখার ক্ষেত্রে আমরা বড় অগ্রগতি দেখেছি। প্রেসিডেন্ট ট্রাম্প একটি পূর্ণ আঞ্চলিক যুদ্ধবিরতি দেখতে প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের যুদ্ধবিরতি সবসময় কিছুটা ‘অগোছালো বা জটিল’ হয়। খবর আল জাজিরার। ভ্যান্স বলেন, আলোচনার মাধ্যমে সব মতভেদ একবারে সমাধান না হলেও এটি ভবিষ্যতে একসঙ্গে বসে আলোচনা করার সুযোগ তৈরি করবে। এটি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হতে পারে। ইরানের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান ভবিষ্যতে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার জন্য একসঙ্গে কাজ করতে পারে। তবে একইসঙ্গে তিনি ইরানকে ‘আঞ্চলিক অস্থিতিশীলতার একটি চালিকাশক্তি’ বলেও উল্লেখ করেন। সুইজারল্যান্ডে চলমান আলোচনার সময় এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন সংকটের কূটনৈতিক সমাধান খুঁজে বের করার সুযোগ তৈরি ক
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স জানিয়েছেন, মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধবিরতির দিকে উল্লেখযোগ্য এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, ‘গত কয়েক দিনে লেবাননে যুদ্ধবিরতি বজায় রাখার ক্ষেত্রে আমরা বড় অগ্রগতি দেখেছি। প্রেসিডেন্ট ট্রাম্প একটি পূর্ণ আঞ্চলিক যুদ্ধবিরতি দেখতে প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের যুদ্ধবিরতি সবসময় কিছুটা ‘অগোছালো বা জটিল’ হয়। খবর আল জাজিরার।
ভ্যান্স বলেন, আলোচনার মাধ্যমে সব মতভেদ একবারে সমাধান না হলেও এটি ভবিষ্যতে একসঙ্গে বসে আলোচনা করার সুযোগ তৈরি করবে। এটি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হতে পারে।
ইরানের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান ভবিষ্যতে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার জন্য একসঙ্গে কাজ করতে পারে। তবে একইসঙ্গে তিনি ইরানকে ‘আঞ্চলিক অস্থিতিশীলতার একটি চালিকাশক্তি’ বলেও উল্লেখ করেন।
সুইজারল্যান্ডে চলমান আলোচনার সময় এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন সংকটের কূটনৈতিক সমাধান খুঁজে বের করার সুযোগ তৈরি করে দিয়েছেন। তিনি বলেন, মূল প্রশ্ন হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সম্পর্ক স্থায়ীভাবে পরিবর্তন করা সম্ভব কি না।
What's Your Reaction?