মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামের ৪ ফ্লাইট বাতিল

চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামগামী আরও চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় এসব ফ্লাইট চট্টগ্রামে আসতে পারেনি। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সোয়া ১১টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে মধ্যপ্রাচ্য থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি আগমনী (অ্যারাইভাল) ফ্লাইট ও এয়ার অ্যারাবিয়ার দুটি ফ্লাইট রয়েছে। আরও পড়ুনশাহজালাল থেকে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল এদিকে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটটি কুয়াশার কারণে প্রথমে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা থেকে পুনরায় উড্ডয়ন করে সকাল ১০টা ৫৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই উড়োজাহাজ ওভি-৪০২ ফ্লাইট হিসেবে যাত্রী নিয়ে বেলা ১১টা ৫৫ মিনিটে মাস্কাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জাগো নিউজকে জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির

মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামের ৪ ফ্লাইট বাতিল

চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামগামী আরও চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় এসব ফ্লাইট চট্টগ্রামে আসতে পারেনি।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সোয়া ১১টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে মধ্যপ্রাচ্য থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি আগমনী (অ্যারাইভাল) ফ্লাইট ও এয়ার অ্যারাবিয়ার দুটি ফ্লাইট রয়েছে।

আরও পড়ুন
শাহজালাল থেকে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল

এদিকে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটটি কুয়াশার কারণে প্রথমে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা থেকে পুনরায় উড্ডয়ন করে সকাল ১০টা ৫৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই উড়োজাহাজ ওভি-৪০২ ফ্লাইট হিসেবে যাত্রী নিয়ে বেলা ১১টা ৫৫ মিনিটে মাস্কাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জাগো নিউজকে জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ সকাল পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ৫০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

এমআরএএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow