মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু

মধ্যপ্রাচ্যে গমনেচ্ছু কর্মীদের জন্য হটলাইন চালু করেছে সরকার। রোববার (১ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।  মন্ত্রণালয় জা‌নিয়েছে, ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বন্ধ রয়েছে। সেসব দেশে গমনেচ্ছু কর্মীদের যাদের ফ্লাইট বাতিল ও ভিসার মেয়াদ উত্তীর্ণ হচ্ছে, তাদের সহায়তা দেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সেজন্য প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশনায় সার্বক্ষণিক তথ্য প্রদানে হট লাইনে (১৬১৩৫ টোল ফ্রি) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।  উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট (শুধু দোহা, দুবাই এবং আবুধাবি ব্যতিত) নির্ধারিত সময়ে যাত্রা করবে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।  এ ছাড়া, সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজকের (১ মার্চ) সব ফ্লাইট পরিচালিত হবে।

মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু

মধ্যপ্রাচ্যে গমনেচ্ছু কর্মীদের জন্য হটলাইন চালু করেছে সরকার। রোববার (১ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। 

মন্ত্রণালয় জা‌নিয়েছে, ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বন্ধ রয়েছে। সেসব দেশে গমনেচ্ছু কর্মীদের যাদের ফ্লাইট বাতিল ও ভিসার মেয়াদ উত্তীর্ণ হচ্ছে, তাদের সহায়তা দেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সেজন্য প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশনায় সার্বক্ষণিক তথ্য প্রদানে হট লাইনে (১৬১৩৫ টোল ফ্রি) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। 

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট (শুধু দোহা, দুবাই এবং আবুধাবি ব্যতিত) নির্ধারিত সময়ে যাত্রা করবে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। 

এ ছাড়া, সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজকের (১ মার্চ) সব ফ্লাইট পরিচালিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow