মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে অঞ্চলটিতে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য নাগরিকদের পরামর্শ দিয়েছে মালদোভা সরকার। মঙ্গলবার টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে মালদোভার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যেসব নাগরিক বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন, তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ, নিরাপত্তা পরিস্থিতির সর্বশেষ তথ্য পর্যবেক্ষণ এবং জরুরি অবস্থায় নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমায় এখনো বিভিন্ন ধরনের বিধিনিষেধ কার্যকর রয়েছে, যার ফলে বাণিজ্যিক ফ্লাইটের সময়সূচিতে বিঘ্ন ঘটতে পারে। এ কারণে ভ্রমণকারীদের নিজ নিজ এয়ারলাইনস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করা এবং নিরাপত্তা ঝুঁকি না থাকলে বিকল্প ভ্রমণ পরিকল্পনা বিবেচনা করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন দেশ তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow