মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতার খবর সামনে আসায় বিনিয়োগকারীরা বাজার পরিস্থিতি পর্যালোচনা করছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। খবর রয়টার্সের।  বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার সম্ভাবনা জ্বালানি তেলের দামের ওপর প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় রাখার বিষয়ে বিনিয়োগকারীদের উদ্বেগও কিছুটা কমতে পারে। এসব কারণে স্পট গোল্ডের দাম ১.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্সে  ৪ হাজার ৬৪ দশমিক ৮৯ ডলারে  পৌঁছেছে। অন্যদিকে, আগস্ট সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম বেড়েছে ১.৪ শতাংশ, যা দাঁড়িয়েছে প্রতি আউন্সে  ৪ হাজার ৬৯ দশমিক ৭০ ডলার । বাজার পর্যবেক্ষকদের মতে, বৈশ্বিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক ঝুঁকির সময় সাধারণত নিরাপদ বিনিয়োগ হিসেবে  স্বর্ণের চাহিদা বাড়ে, যা সাম্প্রতিক মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতার খবর সামনে আসায় বিনিয়োগকারীরা বাজার পরিস্থিতি পর্যালোচনা করছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। খবর রয়টার্সের। 

বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার সম্ভাবনা জ্বালানি তেলের দামের ওপর প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় রাখার বিষয়ে বিনিয়োগকারীদের উদ্বেগও কিছুটা কমতে পারে।

এসব কারণে স্পট গোল্ডের দাম ১.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্সে  ৪ হাজার ৬৪ দশমিক ৮৯ ডলারে  পৌঁছেছে। অন্যদিকে, আগস্ট সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম বেড়েছে ১.৪ শতাংশ, যা দাঁড়িয়েছে প্রতি আউন্সে  ৪ হাজার ৬৯ দশমিক ৭০ ডলার ।

বাজার পর্যবেক্ষকদের মতে, বৈশ্বিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক ঝুঁকির সময় সাধারণত নিরাপদ বিনিয়োগ হিসেবে  স্বর্ণের চাহিদা বাড়ে, যা সাম্প্রতিক মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow