‘মনে হচ্ছে স্পেনকে হারানোই অসম্ভব’— স্পেনের প্রশংসায় টুখেল

বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে এখনো আর্জেন্টিনার বাধা টপকাতে পারেনি ইংল্যান্ড। তবে সেমিফাইনালের আগেই সম্ভাব্য প্রতিপক্ষ স্পেনকে নিয়ে নিজের মুগ্ধতা লুকালেন না ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল। ফ্রান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা স্পেনের পারফরম্যান্সকে ‘অসাধারণ’ আখ্যা দিয়ে তিনি বলেন, বড় মঞ্চে দলটি যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের কয়েক ঘণ্টা আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে টুখেল বলেন, ‘তিনি স্পেন-ফ্রান্স ম্যাচের প্রথমার্ধ দেখেছেন এবং স্প্যানিশদের পারফরম্যান্স তাকে মুগ্ধ করেছে।’ তিনি বলেন, ‘আমি স্পেনের ম্যাচের প্রথমার্ধ দেখেছি, আর সেটা ছিল সত্যিই অসাধারণ। তাদের অভিনন্দন। যত বড় মঞ্চ, তারা যেন তত ভালো ফুটবল খেলে।’ স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং তার দলের ধারাবাহিক সাফল্যেরও প্রশংসা করেন জার্মান এই কোচ। টুখেল বলেন, ‘তাদের সাম্প্রতিক যাত্রাটা দেখুন। মনে হচ্ছে তারা হারতেই জানে না। তারা যা করেছে, তা সত্যিই দারুণ। তারা নিজেদের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে ‘স্পেন ব্র্যান্ড।’ আমি শুধু প্রথমার্ধই দেখেছি, কিন্তু তাদের সবাইকে অভিনন্দন ও শ্রদ্ধা জানাই।’

‘মনে হচ্ছে স্পেনকে হারানোই অসম্ভব’— স্পেনের প্রশংসায় টুখেল

বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে এখনো আর্জেন্টিনার বাধা টপকাতে পারেনি ইংল্যান্ড। তবে সেমিফাইনালের আগেই সম্ভাব্য প্রতিপক্ষ স্পেনকে নিয়ে নিজের মুগ্ধতা লুকালেন না ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল। ফ্রান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা স্পেনের পারফরম্যান্সকে ‘অসাধারণ’ আখ্যা দিয়ে তিনি বলেন, বড় মঞ্চে দলটি যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে।

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের কয়েক ঘণ্টা আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে টুখেল বলেন, ‘তিনি স্পেন-ফ্রান্স ম্যাচের প্রথমার্ধ দেখেছেন এবং স্প্যানিশদের পারফরম্যান্স তাকে মুগ্ধ করেছে।’

তিনি বলেন, ‘আমি স্পেনের ম্যাচের প্রথমার্ধ দেখেছি, আর সেটা ছিল সত্যিই অসাধারণ। তাদের অভিনন্দন। যত বড় মঞ্চ, তারা যেন তত ভালো ফুটবল খেলে।’

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং তার দলের ধারাবাহিক সাফল্যেরও প্রশংসা করেন জার্মান এই কোচ। টুখেল বলেন, ‘তাদের সাম্প্রতিক যাত্রাটা দেখুন। মনে হচ্ছে তারা হারতেই জানে না। তারা যা করেছে, তা সত্যিই দারুণ। তারা নিজেদের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে ‘স্পেন ব্র্যান্ড।’ আমি শুধু প্রথমার্ধই দেখেছি, কিন্তু তাদের সবাইকে অভিনন্দন ও শ্রদ্ধা জানাই।’

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে স্পেন ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। এখন তাদের প্রতিপক্ষ নির্ধারণ হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের ফলাফলের মাধ্যমে। তবে প্রতিপক্ষ যেই হোক, টুখেলের কথায় স্পষ্ট — বর্তমান স্পেনকে তিনি বিশ্বের অন্যতম সেরা এবং সবচেয়ে কঠিন দল হিসেবেই দেখছেন।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow