মনোহরদী বাইপাস সড়কের কাজ শুরু, স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা

নরসিংদীর মনোহরদী পৌর এলাকার দীর্ঘদিনের ভোগান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়ানো বাজার থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত বাইপাস সড়কের সংস্কারকাজ অবশেষে গতি পেয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহানের তাৎক্ষণিক উদ্যোগে বন্ধ থাকা সড়ক সংস্কার কাজ পুনরায় শুরু হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। সোমবার (১১ মে) দুপুরে ইউএনও এম এ মুহাইমিন আল জিহান সরেজমিনে বাইপাস সড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি সড়কের বেহাল অবস্থা দেখে সংশ্লিষ্ট ঠিকাদারকে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন।  পরিদর্শনকালে মনোহরদী উপজেলা প্রকৌশলী হরষিত কুমার সাহা মনোহরদী পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম , মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ ও মনোহরদী বাজারের ব্যবসায়ীরা  উপস্থিত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, কিছুদিন ধরে সড়কটির সংস্কারকাজ বন্ধ থাকায় বাজারে আসা ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সাম্প্রতিক বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে কাদা সৃষ্টি হওয়ায় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে ব্যবসা-বাণিজ্যে

মনোহরদী বাইপাস সড়কের কাজ শুরু, স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা

নরসিংদীর মনোহরদী পৌর এলাকার দীর্ঘদিনের ভোগান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়ানো বাজার থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত বাইপাস সড়কের সংস্কারকাজ অবশেষে গতি পেয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহানের তাৎক্ষণিক উদ্যোগে বন্ধ থাকা সড়ক সংস্কার কাজ পুনরায় শুরু হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

সোমবার (১১ মে) দুপুরে ইউএনও এম এ মুহাইমিন আল জিহান সরেজমিনে বাইপাস সড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি সড়কের বেহাল অবস্থা দেখে সংশ্লিষ্ট ঠিকাদারকে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন। 

পরিদর্শনকালে মনোহরদী উপজেলা প্রকৌশলী হরষিত কুমার সাহা মনোহরদী পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম , মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ ও মনোহরদী বাজারের ব্যবসায়ীরা  উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, কিছুদিন ধরে সড়কটির সংস্কারকাজ বন্ধ থাকায় বাজারে আসা ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সাম্প্রতিক বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে কাদা সৃষ্টি হওয়ায় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ে।

পরিদর্শন শেষে ইউএনও এম এ মুহাইমিন আল জিহান বলেন, ‘সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ব্যবসায়ী ও পথচারীদের কষ্টের কথা শুনেই দ্রুত ঘটনাস্থলে এসেছি। ইতোমধ্যে ঠিকাদারকে কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে এবং কাজও শুরু হয়েছে।’

এ সশয় সড়কে জমে থাকা পানি ও কাদা দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে আগামী কয়েকদিনের মধ্যেই ঢালাই কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইউএনওর এই দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। তাদের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কার কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং স্বাভাবিক যান চলাচল ফিরে আসবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow