মমতার জনসভায় অতিরিক্ত ভিড়, দলের বিরুদ্ধে মামলা করল পুলিশ

কলকাতা বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে গত মঙ্গলবার (২১ জুলাই) মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সভায় কর্মী-সমর্থকেরা ব্যাপক ভিড় জমান। এর জেরে রাস্তার দু’পাশ পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে পুরো রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় হাইকোর্টের দেওয়া শর্ত লঙ্ঘনের অভিযোগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। কলকাতার হেস্টিংস থানার এক সাব-ইন্সপেক্টরের লিখিত অভিযোগের ভিত্তিতে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশের তথ্যমতে, তৃণমূল কংগ্রেসের অসংখ্য কর্মী-সমর্থক ক্যাথেড্রাল রোডের দুই পাশেই ব্যাপক জমায়েত করেন। আদালত দলটিকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনের রাস্তার একপাশে সভা করার নির্দেশ দিয়েছিলেন এবং অন্য পাশ যান চলাচলের জন্য উন্মুক্ত রাখার কথা বলেছিলেন। আরও পড়ুন উত্তপ্ত পশ্চিমবঙ্গ, রাস্তায় নামলেন মমতা ব্যানার্জী পুলিশ অভিযোগ করেছে, শহীদ দিবসের সভা শুরুর পরেই পরিস্থিতি পরিবর্তন হতে থাকে। তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা নির্ধারিত এলাকা ছাড়িয়ে রাস্তার অন্য পাশেও জড়ো হতে

মমতার জনসভায় অতিরিক্ত ভিড়, দলের বিরুদ্ধে মামলা করল পুলিশ

কলকাতা বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে গত মঙ্গলবার (২১ জুলাই) মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সভায় কর্মী-সমর্থকেরা ব্যাপক ভিড় জমান। এর জেরে রাস্তার দু’পাশ পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে পুরো রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় হাইকোর্টের দেওয়া শর্ত লঙ্ঘনের অভিযোগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ।

কলকাতার হেস্টিংস থানার এক সাব-ইন্সপেক্টরের লিখিত অভিযোগের ভিত্তিতে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশের তথ্যমতে, তৃণমূল কংগ্রেসের অসংখ্য কর্মী-সমর্থক ক্যাথেড্রাল রোডের দুই পাশেই ব্যাপক জমায়েত করেন। আদালত দলটিকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনের রাস্তার একপাশে সভা করার নির্দেশ দিয়েছিলেন এবং অন্য পাশ যান চলাচলের জন্য উন্মুক্ত রাখার কথা বলেছিলেন।

পুলিশ অভিযোগ করেছে, শহীদ দিবসের সভা শুরুর পরেই পরিস্থিতি পরিবর্তন হতে থাকে। তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা নির্ধারিত এলাকা ছাড়িয়ে রাস্তার অন্য পাশেও জড়ো হতে থাকেন। ফলে পুরো রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বড় ধরনের যানজট এড়াতে শেষ পর্যন্ত পুলিশ ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দিয়ে গাড়িগুলো ঘুরিয়ে দিতে বাধ্য হয়। এর ফলে শহরের একটা বড় অংশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

পুলিশের দাবি, আদালতের সুনির্দিষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তা অমান্য করা হয়েছে, যা সরাসরি আদালত অবমাননার শামিল।

পুলিশ সূত্রে জানা গেছে, এরই মধ্যে বিভিন্ন ধারায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তৃণমূলের দলীয় কার্যালয়ে এ বিষয়ে নোটিশ পাঠাতে পারে পুলিশ। সেই সঙ্গে তদন্ত শুরু করে অভিযুক্তদের শনাক্ত করার কাজও শুরু করা হয়েছে।

ডিডি/কেএএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow