মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাই

চট্টগ্রামের আনোয়ারায় চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে ৩ ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের গোদারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মিনহাজ উদ্দিন বলেন, যাত্রীবেশে তিন ছিনতাইকারী অটোরিকশাচালক মো. ইলিয়াসের অটোরিকশায় ওঠেন। তারা বটতলী এলাকা থেকে গোদারপাড় এলাকায় পৌঁছালে যাত্রীবেশী তিন ছিনতাইকারী ইলিয়াছের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও ছুরিকাঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা ধাওয়া দিয়ে প্রায় ৭ কিলোমিটার দূরে সরেঙ্গা এলাকা থেকে অটোরিকশাসহ তাদের আটক করে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটক ব্যক্তিরা হলো মো. সেলিম (৩০), মো. হৃদয় (২৮) ও সাজ্জাদ (২৫)। তারা সবাই উপজেলার বরুমছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।  স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, তারাবি নামাজের সময় লোকজনের চিৎকার শুনে বের হয়ে ছিনতাইকারীদের জনতার হাত থেকে উদ্ধার করি। পরে পুলিশে খবর দেওয়া হয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে ৩ ছিনতাইকারীকে

মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাই

চট্টগ্রামের আনোয়ারায় চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে ৩ ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের গোদারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মিনহাজ উদ্দিন বলেন, যাত্রীবেশে তিন ছিনতাইকারী অটোরিকশাচালক মো. ইলিয়াসের অটোরিকশায় ওঠেন। তারা বটতলী এলাকা থেকে গোদারপাড় এলাকায় পৌঁছালে যাত্রীবেশী তিন ছিনতাইকারী ইলিয়াছের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও ছুরিকাঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা ধাওয়া দিয়ে প্রায় ৭ কিলোমিটার দূরে সরেঙ্গা এলাকা থেকে অটোরিকশাসহ তাদের আটক করে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।


আটক ব্যক্তিরা হলো মো. সেলিম (৩০), মো. হৃদয় (২৮) ও সাজ্জাদ (২৫)। তারা সবাই উপজেলার বরুমছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, তারাবি নামাজের সময় লোকজনের চিৎকার শুনে বের হয়ে ছিনতাইকারীদের জনতার হাত থেকে উদ্ধার করি। পরে পুলিশে খবর দেওয়া হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে ৩ ছিনতাইকারীকে আটক করেছে জনতা। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow