মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লার নাঙ্গলকোট রেলস্টেশন এলাকায় মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের চট্টগ্রাম থেকে ঢাকাগামী লেনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি নাঙ্গলকোট রেলস্টেশন এলাকায় পৌঁছালে একটি কোচের ৪টি চাকা লাইনচ্যুত হয়। হঠাৎ এই দুর্ঘটনায় ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। ঘটনার পর যাত্রীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে বিকল্প পরিবহনের ব্যবস্থা করা হয়। লাইনচ্যুতের বিষয়টি নিশ্চিত করে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি কোচের দুই পাশের ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি হয় এবং বেশ কয়েকজন যাত্রীকে বিকল্প বাহনে পাঠানো হয়েছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রেলপথের চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত কোচটি উদ্ধারের কাজ চলমান আছে। কোচটি সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লার নাঙ্গলকোট রেলস্টেশন এলাকায় মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের চট্টগ্রাম থেকে ঢাকাগামী লেনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি নাঙ্গলকোট রেলস্টেশন এলাকায় পৌঁছালে একটি কোচের ৪টি চাকা লাইনচ্যুত হয়। হঠাৎ এই দুর্ঘটনায় ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

ঘটনার পর যাত্রীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে বিকল্প পরিবহনের ব্যবস্থা করা হয়।

লাইনচ্যুতের বিষয়টি নিশ্চিত করে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি কোচের দুই পাশের ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি হয় এবং বেশ কয়েকজন যাত্রীকে বিকল্প বাহনে পাঠানো হয়েছে।

বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রেলপথের চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত কোচটি উদ্ধারের কাজ চলমান আছে। কোচটি সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow