মহাসড়কে ২০৭টি স্পটে মনিটরিং হচ্ছে : সড়ক পরিবহনমন্ত্রী

সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রায় মহাসড়কের যানজট হতে পারে এমন ২০৭টি স্পটে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি হাইওয়ে ও ব্রিজেও মনিটরিং করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো জায়গায় যানজট হচ্ছে না, এটা সুসংবাদ। কয়েকটি জায়গায় ধীরগতি হলেও গাড়ি পার হয়ে যাচ্ছে। আশা করি, ঈদ যাত্রায় স্বস্তি, নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে মানুষ ঘরে ফিরবে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রাঙ্গামাটি নদীর উপর নির্মিত গোমা সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, প্রায় সাড়ে ৭ হাজার কিলোমিটার নৌপথ নিয়মিত ড্রেজিং করে সচল রাখা হচ্ছে। এই মুহূর্তে ১২শ কিলোমিটার নৌপথ খননকাজ চলছে। আগামীতে সাড়ে ৪ হাজার মিটার নেওয়ার আরো পরিকল্পনা রয়েছে। ঢাকা সদর ঘাট থেকে বরিশাল নদী বন্দর পর্যন্ত অবাধে জাহাজ চলাচল করতে পারবে সে প্রস্তুতি আমাদের আছে।  এসময় রেল পথ ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খান, বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমান, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, পুলিশ সুপার এবং সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপ

মহাসড়কে ২০৭টি স্পটে মনিটরিং হচ্ছে : সড়ক পরিবহনমন্ত্রী


সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রায় মহাসড়কের যানজট হতে পারে এমন ২০৭টি স্পটে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি হাইওয়ে ও ব্রিজেও মনিটরিং করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো জায়গায় যানজট হচ্ছে না, এটা সুসংবাদ। কয়েকটি জায়গায় ধীরগতি হলেও গাড়ি পার হয়ে যাচ্ছে। আশা করি, ঈদ যাত্রায় স্বস্তি, নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে মানুষ ঘরে ফিরবে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রাঙ্গামাটি নদীর উপর নির্মিত গোমা সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, প্রায় সাড়ে ৭ হাজার কিলোমিটার নৌপথ নিয়মিত ড্রেজিং করে সচল রাখা হচ্ছে। এই মুহূর্তে ১২শ কিলোমিটার নৌপথ খননকাজ চলছে। আগামীতে সাড়ে ৪ হাজার মিটার নেওয়ার আরো পরিকল্পনা রয়েছে। ঢাকা সদর ঘাট থেকে বরিশাল নদী বন্দর পর্যন্ত অবাধে জাহাজ চলাচল করতে পারবে সে প্রস্তুতি আমাদের আছে। 

এসময় রেল পথ ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খান, বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমান, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, পুলিশ সুপার এবং সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০১৭ সালের ১৪ নভেম্বর বরিশালের লক্ষ্মীপাশা-দুমকী সড়কের ১৪তম কিলোমিটারে রাঙ্গামাটিয়া নদীর ওপর গোমা সেতু প্রকল্প একনেক সভায় অনুমোদন লাভ করে। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৫৭ কোটি ৬২ লাখ ১৫ হাজার টাকা। এ সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সালে।

শুরুতে নানা প্রতিবন্ধকতার কারণে সেতুর নির্মাণকাজে বিলম্ব হয়। এর মধ্যে অন্যতম ছিল সেতুর উচ্চতা জটিলতা। যা নিয়ে আপত্তি তোলে বিআইডব্লিউটিএ। অবশেষে ৭৫ কোটি টাকা ব্যয়ে বাকেরগঞ্জবাসির স্বপ্নের গোমা সেতু উদ্বোধন করা হলো।

সেতু উদ্বোধনের পর যানবাহন চলাচল শুরু করে। রোজা রেখেও শত শত মানুষ সেতু এবং উদ্বোধন অনুষ্ঠান দেখতে ভিড় করেন। ঈদের আগে সেতু খুলে দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান বাকেরগঞ্জবাসী।

এর আগে সকাল ৯টায় পটুয়াখালীর রামনাবাদ সেতু এবং পরে বাকেরগঞ্জের নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌ মন্ত্রী শেখ রবিউল আলম। এছাড়া সন্ধ্যা ৭টায় বরিশাল নদীবন্দর এলাকা পরিদর্শন করবেন মন্ত্রী।

উল্লেখ্য, বরিশালের লক্ষ্মীপাশা-দুমকী সড়কের ১৪তম কিলোমিটারে রাঙামাটিয়া নদীর ওপর ২৮৩ দশমিক ১৮৮ মিটার দীর্ঘ গোমা সেতুটি পিসি গার্ডার ও স্টিল ট্রাস কাঠামোতে নির্মিত হয়েছে। সেতুর সঙ্গে প্রায় ১ দশমিক ৯০ কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক তৈরি করা হয়েছে। প্রকল্পের আওতায় ৬ দশমিক ৫১৮ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়। এছাড়া চারটি ৮ মিটার ও একটি ৬ মিটার আরসিসি বক্স-কালভার্ট নির্মাণ করা হয়েছে।

নদীর দুই তীরে প্রায় ১১ হাজার ৮৬০ বর্গমিটার এলাকায় নদী শাসনকাজ এবং ৩১ হাজার ৮৮৬ বর্গমিটার এলাকায় কংক্রিট স্লোপ প্রটেকশন করা হয়েছে, যাতে নদীভাঙন থেকে সেতু ও সড়ক সুরক্ষিত থাকে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow