মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সিরাজনগর এলাকায় মাইক্রোবাস ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের সিএনজি অটোরিকশার চালক হান্নান মিয়া (৩৫) ও নিহত অপরজন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ভবানীপুর এলাকার মোস্তফা মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (৫২)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মাইক্রোবাস ও অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। পরে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা অটোরিকশার চালকসহ চারজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।  আহতদের দুইজনকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নেওয়া হয়। অপর দুইজনকে সিলেট আল-হারামাইন হাসপাতাল ও এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, দুর্ঘটনায় দুইজন নিহতের খবর আমরা পেয়েছি। তাদের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে

মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সিরাজনগর এলাকায় মাইক্রোবাস ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের সিএনজি অটোরিকশার চালক হান্নান মিয়া (৩৫) ও নিহত অপরজন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ভবানীপুর এলাকার মোস্তফা মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (৫২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মাইক্রোবাস ও অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। পরে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা অটোরিকশার চালকসহ চারজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। 

আহতদের দুইজনকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নেওয়া হয়। অপর দুইজনকে সিলেট আল-হারামাইন হাসপাতাল ও এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, দুর্ঘটনায় দুইজন নিহতের খবর আমরা পেয়েছি। তাদের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow