মাকতাবাতুল ফাতাহের উদ্যোগে শিক্ষাবৃত্তি ও মেধাবৃত্তি বিতরণ
কওমি অঙ্গনের মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও মেধাবৃত্তি পুরস্কার বিতরণ করেছে মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ।
সোমবার (৩০ মার্চ) রাজধানীর বিয়াম মিলনায়তনে এ পুরস্কার বিতরণী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।
আল ফাতাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রধান মুফতি হিফজুর রহমান, বসুন্ধরার ইসলামিক রিসার্স সেন্টারের মুহাদ্দিস মুফতি রফিকুল ইসলাম আল মাদানী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশর পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল জলিল ফারুকী ও মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী।
এছাড়াও অনুষ্ঠানে দেশ বরেণ্য উলামায়ে কেরাম, শিক্ষাবিদ এবং বিভিন্ন মাদ্রাসাশিক্ষকসহ ছাত্র-ছাত্রী ও অভিবাবকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ কওমি অঙ্গনের অন্যতম প্রকাশনা প্রতিষ্ঠান। বেফাকুল মাদারিসিলি আরাবিয়া বাংলাদেশ ও আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ অধীভুক্ত মাদ্রাসাসমূহের ছ
কওমি অঙ্গনের মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও মেধাবৃত্তি পুরস্কার বিতরণ করেছে মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ।
সোমবার (৩০ মার্চ) রাজধানীর বিয়াম মিলনায়তনে এ পুরস্কার বিতরণী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।
আল ফাতাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রধান মুফতি হিফজুর রহমান, বসুন্ধরার ইসলামিক রিসার্স সেন্টারের মুহাদ্দিস মুফতি রফিকুল ইসলাম আল মাদানী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশর পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল জলিল ফারুকী ও মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী।
এছাড়াও অনুষ্ঠানে দেশ বরেণ্য উলামায়ে কেরাম, শিক্ষাবিদ এবং বিভিন্ন মাদ্রাসাশিক্ষকসহ ছাত্র-ছাত্রী ও অভিবাবকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ কওমি অঙ্গনের অন্যতম প্রকাশনা প্রতিষ্ঠান। বেফাকুল মাদারিসিলি আরাবিয়া বাংলাদেশ ও আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ অধীভুক্ত মাদ্রাসাসমূহের ছাত্র-ছাত্রীদের মধ্যে এই শিক্ষাবৃত্তি ও মেধাবৃত্তি পুরস্কার বিতরণ করা হয়।