মাকে নিয়ে এমপি জসিম উদ্দিনের আবেগঘন পোস্ট
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন তার অসুস্থ মাকে নিয়ে একটি আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন। সোমবার (১ জুন) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি মায়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। পোস্টে তিনি লিখেছেন, ‘২৬ মাস শুধু একটি সংখ্যা নয়, ঘড়ির টিক টিক শব্দে, একই চার দেয়াল দেখে দেখে অতিবাহিত করা আমার মায়ের অসংখ্য মুহূর্ত।’ তিনি আরও উল্লেখ করেন, ‘মা জানেন না এখন কোন ঋতু। জানেন না আজ ঈদ নাকি পহেলা বৈশাখ। কিন্তু উনার হাসিটা ঠিক আগের মতই ভেজা, মিষ্টি আর অমলিন; আমাকে যেন বলছে নির্ভয়ে এগিয়ে যা, আমি তো আছি তোর পাশে।’ পোস্টের শেষাংশে সংসদ সদস্য জসিম উদ্দিন তার মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে লেখেন, ‘আমার মায়ের জন্য একটি ফাতেহা পড়বেন, আপনাদের দোয়াতে আমার মাকে রাখবেন, আমিন।’ এদিকে পোস্টটি প্রকাশের পর তার অনুসারী, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনেকেই মন্তব্যের মাধ্যমে তার মায়ের সুস্থতা কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা ও সমর্থন জানান। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জসিম উদ্দিনের এই ব্যক্তিগত ও আবেগঘন বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপ
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন তার অসুস্থ মাকে নিয়ে একটি আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন। সোমবার (১ জুন) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি মায়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘২৬ মাস শুধু একটি সংখ্যা নয়, ঘড়ির টিক টিক শব্দে, একই চার দেয়াল দেখে দেখে অতিবাহিত করা আমার মায়ের অসংখ্য মুহূর্ত।’
তিনি আরও উল্লেখ করেন, ‘মা জানেন না এখন কোন ঋতু। জানেন না আজ ঈদ নাকি পহেলা বৈশাখ। কিন্তু উনার হাসিটা ঠিক আগের মতই ভেজা, মিষ্টি আর অমলিন; আমাকে যেন বলছে নির্ভয়ে এগিয়ে যা, আমি তো আছি তোর পাশে।’
পোস্টের শেষাংশে সংসদ সদস্য জসিম উদ্দিন তার মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে লেখেন, ‘আমার মায়ের জন্য একটি ফাতেহা পড়বেন, আপনাদের দোয়াতে আমার মাকে রাখবেন, আমিন।’
এদিকে পোস্টটি প্রকাশের পর তার অনুসারী, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনেকেই মন্তব্যের মাধ্যমে তার মায়ের সুস্থতা কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা ও সমর্থন জানান।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জসিম উদ্দিনের এই ব্যক্তিগত ও আবেগঘন বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। পোস্টটিতে অনেকেই তার মায়ের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
What's Your Reaction?