মাগুরার বেবি প্লাজা মার্কেটের ৬ দোকানে চুরি
মাগুরা শহরের বেবি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় ছয়টি গার্মেন্টসের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের সাটার ভেঙে নগদ অর্থ ও দেশি-বিদেশি কাপড় চুরি করে সংঘবদ্ধ চোর চক্র। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে মার্কেটের দ্বিতীয় তলায় এ চুরির ঘটনা ঘটেছে। মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, গভীর রাতে দোকানের সাটার ও তালা ভেঙে কাপড় ও নগদ অর্থ নিয়ে গেছে। এতে ছয়টি দোকান মালিকের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। প্লাস গার্মেন্ট এর দোকানের মালিক মোহম্মদ কবির হোসেন বলেন, ‘বুধবার রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকাল বেলা ফোনের মাধ্যমে খবর পাই মার্কেটে চুরি হয়েছে। আমি মার্কেটে এসে দেখি আমার দোকান সহ মোট ছয়টি দোকানে চুরি হয়েছে। দোকান চুরি হওয়ায় আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। দোকানের সাটার ভেঙে ক্যাশ বক্স থেকে টাকা নিয়ে গেছে। বেবী প্লাজা মার্কেট কমিটির সভাপতি নান্নু মুন্সি বলেন, জেন্স গ্যালারি, নিউ ফ্যাশন, প্লাস পয়েন্ট, বিভা গ্যার্মেন্টস, মহনা গ্যার্মেন্টসসহ মোট ছয়টি দোকান চুরি হয়েছে। একটি সংঘবদ্ধ চোর চক্র এ ঘটনা ঘটিয়েছে। মাগুরা জেলা বণিক সমিতির সভাপতি এনামুল হক রাজা বলেন, শুধু বেবি প্লাজা মার্কেটে ছয়টি দোকান চুরি
মাগুরা শহরের বেবি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় ছয়টি গার্মেন্টসের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের সাটার ভেঙে নগদ অর্থ ও দেশি-বিদেশি কাপড় চুরি করে সংঘবদ্ধ চোর চক্র।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে মার্কেটের দ্বিতীয় তলায় এ চুরির ঘটনা ঘটেছে।
মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, গভীর রাতে দোকানের সাটার ও তালা ভেঙে কাপড় ও নগদ অর্থ নিয়ে গেছে। এতে ছয়টি দোকান মালিকের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
প্লাস গার্মেন্ট এর দোকানের মালিক মোহম্মদ কবির হোসেন বলেন, ‘বুধবার রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকাল বেলা ফোনের মাধ্যমে খবর পাই মার্কেটে চুরি হয়েছে। আমি মার্কেটে এসে দেখি আমার দোকান সহ মোট ছয়টি দোকানে চুরি হয়েছে। দোকান চুরি হওয়ায় আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। দোকানের সাটার ভেঙে ক্যাশ বক্স থেকে টাকা নিয়ে গেছে।
বেবী প্লাজা মার্কেট কমিটির সভাপতি নান্নু মুন্সি বলেন, জেন্স গ্যালারি, নিউ ফ্যাশন, প্লাস পয়েন্ট, বিভা গ্যার্মেন্টস, মহনা গ্যার্মেন্টসসহ মোট ছয়টি দোকান চুরি হয়েছে। একটি সংঘবদ্ধ চোর চক্র এ ঘটনা ঘটিয়েছে।
মাগুরা জেলা বণিক সমিতির সভাপতি এনামুল হক রাজা বলেন, শুধু বেবি প্লাজা মার্কেটে ছয়টি দোকান চুরি হওয়ার পাশাপাশি মঙ্গলবার রাতে চৌরঙ্গী মোড় শিমুল স্টোর নামে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীদের আর উঠে দাঁড়ানোর শক্তি নেই। কারণ একজন দোকানি বিভিন্ন এনজিও থেকে টাকা লোন করে দোকান চালায়। সেই দোকান যদি চুরি হয়, ওই ব্যবসায়ীর আর কিছুই থাকে না।
তিনি আরও বলেন, চৌরাঙ্গী মোড় বেবি প্লাজা থানার খুব কাছে রাতে নাইট গার্ড ও পুলিশ পাহারায় থাকে, তারপরও কীভাবে চুরি হওয়ার ঘটনা ঘটে এটা আমাদের বোধগম্য নয়। পুলিশ প্রশাসনে কাছে আমাদের দাবি, তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হোক। তা না হলে শহরের গুরুত্বপূর্ণ স্থানের ব্যবসা-প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটতেই থাকবে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, চুরি হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদশন করা হয়েছে। সিসিটি ফুটেজ দেখে চুরির সঙ্গে জড়িতের শনাক্ত করার চেষ্টা চলছে।
মো. মিনারুল ইসলাম জুয়েল/কেজে/এএসএম
What's Your Reaction?