মাটি খুঁড়ে মিললো মা-নবজাতকের বস্তাবন্দি মরদেহ

টাঙ্গাইলের মির্জাপুরে মাটি খুঁড়ে মা ও নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৭টায় উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামে লৌহজং নদীর সেতুর পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, বিকেল ৬টার দিকে স্থানীয়রা ওই এলাকায় দুর্গন্ধ পান। পরে তারা ঘটনাস্থলে গিয়ে নারীর চুল দেখতে পান। খবর পেয়ে পুলিশ মাটি খুঁড়ে ওই নারী-নবজাতকের মরদেহ উদ্ধার করে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাসেল আহমেদ বলেন, মাটি খুঁড়ে ওই নারীকে বের করে আনার সময় তার সঙ্গে এক নবজাতকের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ওই নারী প্রায় সাত মাসের গর্ভবতী ছিলেন। তার মৃত্যুর সময় নবজাতক প্রসব হয়। পরে দুইজনকে মাটিচাপা দেওয়া হয়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/জেআইএম

মাটি খুঁড়ে মিললো মা-নবজাতকের বস্তাবন্দি মরদেহ

টাঙ্গাইলের মির্জাপুরে মাটি খুঁড়ে মা ও নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৭টায় উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামে লৌহজং নদীর সেতুর পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বিকেল ৬টার দিকে স্থানীয়রা ওই এলাকায় দুর্গন্ধ পান। পরে তারা ঘটনাস্থলে গিয়ে নারীর চুল দেখতে পান। খবর পেয়ে পুলিশ মাটি খুঁড়ে ওই নারী-নবজাতকের মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাসেল আহমেদ বলেন, মাটি খুঁড়ে ওই নারীকে বের করে আনার সময় তার সঙ্গে এক নবজাতকের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ওই নারী প্রায় সাত মাসের গর্ভবতী ছিলেন। তার মৃত্যুর সময় নবজাতক প্রসব হয়। পরে দুইজনকে মাটিচাপা দেওয়া হয়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow