মাথায় গোলপোস্ট পড়ে প্রাণ গেল শিশুর
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় একটি টার্ফ ফুটবল মাঠে গোলপোস্ট মাথায় পড়ে গুরুতর আহত হওয়া সেই তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এনায়েত উল্লাহ (১১) আর নেই। চমেক হাসপাতালের আইসিইউতে টানা চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মঙ্গলবার (৩০ জুন) রাত ১টার দিকে তার মৃত্যু হয়। নিহত এনায়েত উল্লাহ সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সতিপাড়া এলাকার বাসিন্দা বাদশা আলমের ছেলে। জানা যায়, গত শুক্রবার (২৬ জুন) সকালে ডলু ব্রিজের পশ্চিম পাশে অবস্থিত একটি টার্ফ মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় এনায়েত। খেলার সময় সে নিজের গায়ের শার্ট খুলে গোলপোস্টের ওপর রাখে। খেলা শেষে শার্টটি নিতে গেলে হঠাৎ গোলপোস্টটি তার মাথার ওপর ভেঙে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে শয্যা না থাকায় তাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে পরিবারের আর্থিক সংকটের কারণে তাকে আব
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় একটি টার্ফ ফুটবল মাঠে গোলপোস্ট মাথায় পড়ে গুরুতর আহত হওয়া সেই তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এনায়েত উল্লাহ (১১) আর নেই।
চমেক হাসপাতালের আইসিইউতে টানা চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মঙ্গলবার (৩০ জুন) রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত এনায়েত উল্লাহ সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সতিপাড়া এলাকার বাসিন্দা বাদশা আলমের ছেলে।
জানা যায়, গত শুক্রবার (২৬ জুন) সকালে ডলু ব্রিজের পশ্চিম পাশে অবস্থিত একটি টার্ফ মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় এনায়েত। খেলার সময় সে নিজের গায়ের শার্ট খুলে গোলপোস্টের ওপর রাখে। খেলা শেষে শার্টটি নিতে গেলে হঠাৎ গোলপোস্টটি তার মাথার ওপর ভেঙে পড়ে। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে শয্যা না থাকায় তাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে পরিবারের আর্থিক সংকটের কারণে তাকে আবার চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি।
ঘটনাটি নিশ্চিত করে সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ হোসাইন বলেন, এনায়েত আমাদের বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির একজন শিক্ষার্থী ছিল। মাথায় গোলপোস্ট পড়ে আহত হওয়ার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। তার অকালমৃত্যুতে বিদ্যালয়জুড়ে এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার আসর নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে এনায়েত উল্লাহকে দাফন করা হয়েছে।
What's Your Reaction?