মাদক, জুয়া ও চোরাচালান বন্ধ করতে হবে: এমপি রুবেল

শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, যে কোনো মূল্যে মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লোপাট বন্ধ করতে হবে। মঙ্গলবার (২১ জুলাই) ঝিনাইগাতী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, শুধু তাই নয়, আমার নির্বাচনী এলাকায় কোনো প্রকার দুর্নীতি, স্বজনপ্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন থানার ওসি, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার এসকে. সাত্তার প্রমুখ। প্রধান অতিথি বলেন, নতুন ওসি সাবকে যেকোনো মূল্যে মাদক, জুয়া, চুরি-ডাকাতিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতেই হবে। তিনি মাদক পাচারকারীদের টাকা লগ্নিকারী ও গডফাদারদের আইনের আওতায় আনতে তৎপর হতে হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মাদক, জুয়া ও চোরাচালান বন্ধ করতে হবে: এমপি রুবেল

শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, যে কোনো মূল্যে মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লোপাট বন্ধ করতে হবে।

মঙ্গলবার (২১ জুলাই) ঝিনাইগাতী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শুধু তাই নয়, আমার নির্বাচনী এলাকায় কোনো প্রকার দুর্নীতি, স্বজনপ্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন থানার ওসি, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার এসকে. সাত্তার প্রমুখ।

প্রধান অতিথি বলেন, নতুন ওসি সাবকে যেকোনো মূল্যে মাদক, জুয়া, চুরি-ডাকাতিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতেই হবে। তিনি মাদক পাচারকারীদের টাকা লগ্নিকারী ও গডফাদারদের আইনের আওতায় আনতে তৎপর হতে হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow