মাদক বিক্রির সময় যুবককে ধরে পুলিশে দিলেন চেয়ারম্যান

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা বিক্রির সময় মো. জহিরুল ইসলাম রিয়াদ নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান রিপন ভূঁইয়া। এ সময় তার কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটক জহিরুল ইসলাম (২২) রিয়াদ উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ তেঁতাভূমি (হরিমঙ্গল) রেলক্রসিংসংলগ্ন এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।   ইউপি চেয়ারম্যান মো. আনিছুর রহমান রিপন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, দুলালপুর বাজারের একটি গলিতে এক যুবক ইয়াবা বিক্রি করছেন। পরে গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে জহিরুল ইসলাম রিয়াদ নামে ওই যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি।  পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্যের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এরপর ইয়াবাসহ আটক যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়।  ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন কালবেলাকে বলেন, ইয়াবাসহ আটক যুবকের

মাদক বিক্রির সময় যুবককে ধরে পুলিশে দিলেন চেয়ারম্যান

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা বিক্রির সময় মো. জহিরুল ইসলাম রিয়াদ নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান রিপন ভূঁইয়া। এ সময় তার কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক জহিরুল ইসলাম (২২) রিয়াদ উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ তেঁতাভূমি (হরিমঙ্গল) রেলক্রসিংসংলগ্ন এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।  

ইউপি চেয়ারম্যান মো. আনিছুর রহমান রিপন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, দুলালপুর বাজারের একটি গলিতে এক যুবক ইয়াবা বিক্রি করছেন। পরে গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে জহিরুল ইসলাম রিয়াদ নামে ওই যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। 

পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্যের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এরপর ইয়াবাসহ আটক যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন কালবেলাকে বলেন, ইয়াবাসহ আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করেছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow