মাদককাণ্ডে ছাত্রদল নেতা গ্রেপ্তার
লালমনিরহাটের আদিতমারীতে মাদক নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ভেলাবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খোকন মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির নিশ্চিত করেছেন। গ্রেপ্তার খোকন মিয়া উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং ইউনিয়নের পূর্ব ভেলাবাড়ি গ্রামের মো. ছকমল হোসেনের ছেলে। পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন আদিতমারী উপজেলার ভেলাবাড়ি বাজারে মাদকবিরোধী অভিযানকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দুজন মাদককারবারি মোটরসাইকেলে করে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে বাজারের দিকে আসছে। খবর পেয়ে ডিবি পুলিশ উপজেলার ধনীটারী এলাকায় অবস্থান নেয়। সেখানে একটি মোটরসাইকেলের গতিরোধ করার চেষ্টা করলে চালক ও পেছনে থাকা ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ হৃদয় (১৯) নামের একজনকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আটক করলেও মোটরসাইকেলচালক ছাত্রদল নেতা খোকন মিয়া পালিয়ে যায়। ওই ঘটনার পরদ
লালমনিরহাটের আদিতমারীতে মাদক নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ভেলাবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খোকন মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির নিশ্চিত করেছেন। গ্রেপ্তার খোকন মিয়া উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং ইউনিয়নের পূর্ব ভেলাবাড়ি গ্রামের মো. ছকমল হোসেনের ছেলে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন আদিতমারী উপজেলার ভেলাবাড়ি বাজারে মাদকবিরোধী অভিযানকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দুজন মাদককারবারি মোটরসাইকেলে করে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে বাজারের দিকে আসছে। খবর পেয়ে ডিবি পুলিশ উপজেলার ধনীটারী এলাকায় অবস্থান নেয়। সেখানে একটি মোটরসাইকেলের গতিরোধ করার চেষ্টা করলে চালক ও পেছনে থাকা ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ হৃদয় (১৯) নামের একজনকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আটক করলেও মোটরসাইকেলচালক ছাত্রদল নেতা খোকন মিয়া পালিয়ে যায়। ওই ঘটনার পরদিন ২৫ জুন আদিতমারী থানায় তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়। ওই মামলায় বৃহস্পতিবার আদিতমারী থানা পুলিশ অভিযান চালিয়ে খোকন মিয়াকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে আদিতমারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমির হামজা নান্নু জানান, ভেলাবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খোকনের বিরুদ্ধে মাদক মামলা আছে শুনেছি। ওই মামলায় গ্রেপ্তার হয়েছেন কিনা তা আমার জানা নেই। তবে মাদক মামলার বিষয়টি জেলা ছাত্রদলকে জানানো হয়েছে। তাদের কাছ থেকে নির্দেশনা পেলেই খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?