মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে আগুন
কুমিল্লার চান্দিনায় মাদকের টাকা না পেয়ে নিজ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে এনামুল হাসান (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৯ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার দোল্লাই নোয়াবপুর ইউনিয়নের কেগলা গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা ধরে জ্বলা আগুনে বসতঘর, আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার পুড়ে যায়। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পরিবার। স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, কেগলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম ডাক্তারের বড় ছেলে এনামুল হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায়ই মাদকের টাকার জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করতেন। ঘটনার দিন সকাল থেকেই তিনি টাকা দাবি করে আসছিলেন। টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে রাতে পেট্রল ঢেলে নিজ ঘরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। এনামুলের বড় বোন হাবিবা জানান, গত চার মাস ধরে তার অত্যাচার অনেক বেড়েছে। রোববার রাত ৮টার দিকে সে একটি সিএনজি অটোরিকশায় করে বাড়িতে আসে। অটোরিকশা রেখে পেট্রলের বোতল হাতে নিয়ে ঘরে ঢুকে আগুন দেয় এবং পরে দ্রুত পালিয়ে যায়। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। দোল্লাই নোয়াব
কুমিল্লার চান্দিনায় মাদকের টাকা না পেয়ে নিজ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে এনামুল হাসান (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (১৯ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার দোল্লাই নোয়াবপুর ইউনিয়নের কেগলা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রায় দুই ঘণ্টা ধরে জ্বলা আগুনে বসতঘর, আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার পুড়ে যায়। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পরিবার।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, কেগলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম ডাক্তারের বড় ছেলে এনামুল হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায়ই মাদকের টাকার জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করতেন। ঘটনার দিন সকাল থেকেই তিনি টাকা দাবি করে আসছিলেন। টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে রাতে পেট্রল ঢেলে নিজ ঘরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ।
এনামুলের বড় বোন হাবিবা জানান, গত চার মাস ধরে তার অত্যাচার অনেক বেড়েছে। রোববার রাত ৮টার দিকে সে একটি সিএনজি অটোরিকশায় করে বাড়িতে আসে। অটোরিকশা রেখে পেট্রলের বোতল হাতে নিয়ে ঘরে ঢুকে আগুন দেয় এবং পরে দ্রুত পালিয়ে যায়। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
দোল্লাই নোয়াবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিয়া বলেন, ঘটনাটি সত্য। প্রায় ছয় মাস আগে এ বিষয়ে একটি শালিসও হয়েছিল। মূলত মাদকের কারণেই এমন ঘটনা ঘটেছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত এনামুল হাসান। মোবাইল ফোনে তিনি বলেন, আমি আগুন দিইনি। সেখানে আমি পাকা ভবন নির্মাণ করব। টিনের ঘর ভাঙার জন্য মিস্ত্রির সঙ্গে কথা হয়েছিল, কিন্তু খরচ বেশি হওয়ায় কাজ হয়নি।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ঘটনার বিষয়টি আমরা জেনেছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?