মাদারীপুরে ফের সংঘর্ষ

মাদারীপুরে এক ড্রাইভারকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে কিশোরগ্যাংয়ের দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে পূর্ব আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের পূর্ব আমিরাবাদ এলাকার বাসিন্দা সোনালী পরিবহনের ড্রাইভার কাওসার হোসেন ও তার স্ত্রীকে ডিসি ব্রিজ এলাকার কয়েকজন যুবক মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ডিসি ব্রিজ, কলেজ রোড ও পূর্ব আমিরাবাদসহ আশপাশের এলাকায় কিশোরদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে আমিরাবাদ এলাকায় অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।  এ সময় নিরাপত্তা শঙ্কায় ঘর থেকে বের হননি এলাকার সাধারণ মানুষ। অনেক ব্যবসায়ী দ্রুত দোকানপাট বন্ধ করে দেন।খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।  মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকা

মাদারীপুরে ফের সংঘর্ষ
মাদারীপুরে এক ড্রাইভারকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে কিশোরগ্যাংয়ের দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে পূর্ব আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের পূর্ব আমিরাবাদ এলাকার বাসিন্দা সোনালী পরিবহনের ড্রাইভার কাওসার হোসেন ও তার স্ত্রীকে ডিসি ব্রিজ এলাকার কয়েকজন যুবক মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ডিসি ব্রিজ, কলেজ রোড ও পূর্ব আমিরাবাদসহ আশপাশের এলাকায় কিশোরদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে আমিরাবাদ এলাকায় অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।  এ সময় নিরাপত্তা শঙ্কায় ঘর থেকে বের হননি এলাকার সাধারণ মানুষ। অনেক ব্যবসায়ী দ্রুত দোকানপাট বন্ধ করে দেন।খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।  মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও জানান তিনি। এর আগে, শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে পৃথক দুই স্থানে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আধিপত্য বিস্তার ও কিশোরদের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন। যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow