মাদুরোর বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন ‘মুরগি’
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে রাজসাক্ষী হতে যাচ্ছেন দেশটির সাবেক গোয়েন্দা প্রধান জেনারেল হুগো কারভাহাল বারিওস। কারভাহাল ভেনেজুয়েলায় ‘এল পোল্লো’ বা ‘মুরগি’ নামে পরিচিত।
রোববার (২৬ এপ্রিল) সিএনএন-এর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ওয়ান্টেড তালিকায় থাকা এই সাবেক জেনারেলের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি এবং ওজন প্রায় ৫৮ কেজি। একসময় তিনি ভেনেজুয়েলার সামরিক গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ পদে ছিলেন। তিনি হুগো শ্যাভেজ ও পরবর্তীতে মাদুরো সরকারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেন।
২০২৫ সালে মার্কিন ফেডারেল আদালতে তিনি তার বিরুদ্ধে আনা মাদক পাচার ও নারকো-টেররিজমের অভিযোগ স্বীকার করে নেন। এখন তিনি নিউইয়র্কের একটি কারাগারে বন্দি রয়েছেন।
২০২৫ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি লেখেন কারভাহাল। চিঠিতে তিনি নিজের অতীত কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ করেন। তিনি দাবি করেন, তার কাছে এমন সব তথ্য রয়েছে যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
চিঠিতে তিনি অভিযোগ করেন, মাদুরো সরকার যুক্তরাষ্ট্রের ন

চিঠিতে তিনি অভিযোগ করেন, মাদুরো সরকার যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করেছে। এছাড়া ভয়ংকর ভেনেজুয়েলান গ্যাং ট্রেন দে আরাগুয়ার সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রে অপরাধী, মাদক ও গুপ্তচর পাঠিয়েছে। এসব অভিযোগ বর্তমানে মাদুরোর বিরুদ্ধে চলমান মামলার অভিযোগের সঙ্গে অনেকটাই মিল রয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এখনো এ চিঠি নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে আইন বিশেষজ্ঞদের মতে, কারভাহাল সরকারিভাবে সহযোগিতা করার সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে তিনি মাদুরোর বিরুদ্ধে মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে উঠতে পারেন।